সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, সদস্যদের শপথ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, সদস্যদের শপথ

শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের উপজেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় শ্যামনগর পৌর সদরের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসার হলরুমে নবগঠিত কর্মপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ ও অধ্যাপক জলিল। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কর্মপরিষদে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুর রহমান। নায়েবে আমীর হয়েছেন মাওলানা মইনুদ্দিন মাহমুদ ও অধ্যাপক ফজলুল হক। সেক্রেটারি হয়েছেন মাওলানা গোলাম মোস্তফা। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আমিনুর রহমান, মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, মহসিন আলম ও মাওলানা সাঈদী হাসান বুলবুল।
কর্মপরিষদ সদস্যরা হলেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মাওলানা আহিদুজ্জামান, হাজী নজরুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. হারুন-অর-রশিদ সাচ্চু, মো. মোসলেম উদ্দীন, ডা. শেখ ইমাম হাসান, ডা. মাওলানা মিজানুর রহমান ও মাওলানা গোলাম রসুল।
শপথ অনুষ্ঠানে নবগঠিত কর্মপরিষদের দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান তাঁদের শপথ বাক্য পাঠ করান।

Ads small one

তালায় নবাগত ইউএনও রুপায়ন দেবের যোগদান, প্রেসক্লাবের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
তালায় নবাগত ইউএনও রুপায়ন দেবের যোগদান, প্রেসক্লাবের শুভেচ্ছা

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রুপায়ন দেব। সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সাবেক ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণাকে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে রুপায়ন দেবকে তালা উপজেলায় পদায়ন করা হয়। এর আগে তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কক্সবাজারের চকরিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

দায়িত্ব গ্রহণকালে উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দা মুন্নিসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

এদিকে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, জ্যেষ্ঠ যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, দপ্তর সম্পাদক বি এম বাবলুর রহমান, প্রচার সম্পাদক এস এম জহর হাসান সাগর, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, এস এম আকরামুল ইসলাম, মো. বাহারুল ইসলাম, অ্যাডভোকেট কবির আহমেদ, মো. সোহাগ হোসেন মোড়ল, শেখ ফয়সাল হোসেন, পার্থ প্রতিম ম-লসহ ক্লাবের অন্যান্য সদস্য ও সাধারণ পরিষদের সদস্যরা।

নবাগত ইউএনওর যোগদানের মধ্য দিয়ে তালা উপজেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো। তাঁর নেতৃত্বে উপজেলার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, জনসেবা বৃদ্ধি এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

দেড় বছর পর আলোকিত হলো কলারোয়ার বেত্রবতী সেতু, স্থাপন ৮ সোলার বাতি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
দেড় বছর পর আলোকিত হলো কলারোয়ার বেত্রবতী সেতু, স্থাপন ৮ সোলার বাতি

 

কলারোয়া প্রতিনিধি: নির্মাণের প্রায় দেড় বছর পর অবশেষে রাতের আঁধার কাটল সাতক্ষীরার কলারোয়ার বেত্রবতী সেতুতে। সোমবার সেতুটিতে আটটি সোলার সড়কবাতি স্থাপন করেছে কলারোয়া পৌর কর্তৃপক্ষ। সন্ধ্যায় বাতিগুলো চালু হওয়ার পর আলোকিত হয়ে ওঠে পুরো সেতু। এতে স্বস্তি ফিরেছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

স্থানীয়রা জানান, দিনের বেলায় দৃষ্টিনন্দন সেতুটি রাতে অন্ধকারে ডুবে থাকত। সড়কবাতি না থাকায় পথচারী ও যানবাহন চালকদের চলাচলে অসুবিধা হতো। পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছিল। দীর্ঘদিন ধরে এ দুর্ভোগের অবসান চেয়ে আসছিলেন তাঁরা।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলামকে জানানো হলে তিনি সেতুটি পরিদর্শন করে সড়কবাতি স্থাপনের আশ্বাস দেন। প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার পৌর কর্তৃপক্ষ সেতুতে আটটি সোলার সড়কবাতি স্থাপন করে। প্রতিটি খুঁটিতে ছয়টি করে লাইট রয়েছে।

পৌরসভার মির্জাপুর এলাকার বাসিন্দা সোহেল হোসেন বলেন, সড়কবাতি স্থাপনের ফলে রাতে সেতু পারাপারে অন্ধকার ও নিরাপত্তাহীনতার অনুভূতি কমবে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় স্থানীয়রা স্বস্তি পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম বলেন, পৌরসভার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং অনেক কাজ চলমান রয়েছে। পৌরবাসীর প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সাতক্ষীরা সদর সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন উপ-পরিচালকের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন উপ-পরিচালকের

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
এ সময় উপ-পরিচালক কার্যালয়ের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও সেবাপ্রার্থীদের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। দাপ্তরিক কাজে গতিশীলতা বজায় রাখা, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।