সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

মা পৃথিবীর মধুরতম ডাক, এক বিশাল শক্তির আধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
মা পৃথিবীর মধুরতম ডাক, এক বিশাল শক্তির আধার

প্রকাশ ঘোষ বিধান
মা পৃথিবীর মধুরতম ডাক। সবচেয়ে প্রিয় একটি শব্দ। পৃথিবীতে যতগুলো শব্দ আছে তার মধ্যে মধুর শব্দটি মা। ছোট্ট একটি শব্দ মা, কিন্তু তার বিশাল পরিধি, যেমন মমতা জড়ানো, তেমনি হৃদয় ছোয়া এক বিশাল শক্তির আধার।
মা দিবস কেবল একটি নির্দিষ্ট দিন উদযাপন করা নয়, বরং মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ এবং গুরুত্বকে হৃদয়ে লালন করা। মা শব্দটির মধ্যেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় আর অকৃত্রিম মমতা। মা হলেন সংসারের হৃৎস্পন্দন, যার অভাব আর কেউ পূরণ করতে পারে না।

মা দিবস কেবল একটি বিশেষ দিন নয়, বরং বছরের প্রতিটি দিনই মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের উপলক্ষ। নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ এবং মমতায় গড়ে তোলা জীবনের আধার হলেন মা। এই দিনে বড় কোনো উপহারের চেয়ে মায়ের সাথে সময় কাটানো, তার যতœ নেওয়া এবং তাকে ভালোবেসে আগলে রাখাই শ্রেষ্ঠ উপহার। দিনটি মাতৃত্ব, মাতৃসত্তা এবং সমাজে মায়েদের অবদান ও ত্যাগকে সম্মান জানাতে পালন করা হয়।

আধুনিক মা দিবসের প্রবর্তন করেন মার্কিন নারী আনা জার্ভিস। ১৯০৫ সালে তার মা মারা যাওয়ার পর, সকল মায়ের প্রতি সম্মান জানাতে তিনি এই দিবসটি পালনের উদ্যোগ নেন। ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে রাষ্ট্রীয়ভাবে মা দিবস হিসেবে ঘোষণা করেন। আনা জারভিস আমেরিকায় মা দিবসের প্রচলন করেন, যা মায়ের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়। মায়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতি বছর সারা বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় আন্তর্জাতিক মা দিবস।

ভালোবাসা যেন একদিনের জন্য সীমাবদ্ধ না হয়, কারণ মায়ের ত্যাগ প্রতিদিনের। দামি উপহারের চেয়ে মা’র সাথে কিছুক্ষণ কথা বলা, একসাথে খাওয়া বা তার শখের কোনো কাজ করা তাকে বেশি খুশি করবে। ছোটবেলায় মা যেমন আমাদের খেয়াল রেখেছেন, এখন আমাদের দায়িত্ব তার যতœ নেওয়া এবং তার নিঃস্বার্থ ভালোবাসার স্বীকৃতি দেওয়া। শৈশবের স্মৃতি, মায়ের হাতের রান্নার গল্প বা পুরনো অ্যালবাম দেখে সময় কাটানো সম্পর্ককে আরো গভীর করে। একটি হাতে লেখা কার্ড বা একটি ভালোবাসার চিঠি যা আপনি কতটা ভালোবাসেন তা বুঝিয়ে বলবে, তা অন্য যে কোনো উপহারের চেয়ে মূল্যবান। সন্তানরা এই দিনে মায়েদের ফুল, শুভেচ্ছা কার্ড, উপহার ও ভালোবাসার বার্তা দিয়ে আনন্দিত করেন। তবে মায়েদের কাছে সবচেয়ে বড় উপহার হলো সন্তানের সময় ও সঙ্গ।

মা দিবস মূলত একটি উপলক্ষ মাত্র। প্রকৃত ভাবনা হলো বছরের প্রতিটি দিনই মাকে ভালোবাসা এবং সম্মান করা। শৈশবে মা যেমন আমাদের শখ পূরণ করেছেন, এখন আমাদের দায়িত্ব মায়ের ছোট ছোট ইচ্ছাগুলোর খেয়াল রাখা। এই দিনে সব মাকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Ads small one

শুরু থেকে থাকছেন না ইয়ামাল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
শুরু থেকে থাকছেন না ইয়ামাল

স্পেনের নতুন তারকা লামিনে ইয়ামাল— যাকে পরবর্তী বড় তারকা হিসেবে ভাবা হচ্ছে। এরই মধ্যে নিজের পারফরম্যান্সও দেখাতে শুরু করেছেন তিনি। যদিও আজ (সোমবার) বিশ্বকাপে শুরু থেকে ইয়ামালের অভিষেক হচ্ছে না। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠলেও এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল। বিষয়টি আগেই নিশ্চিত করেছেন তাদের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলার সময় চোট পান এই ইয়ামাল। এরপর থেকেই ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছিলেন এই স্প্যানিশ উইঙ্গার। চোটের কারণে গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচেও মাঠে নামতে পারেননি ইয়ামাল।

আজ শুরুর একাদশে ইয়ামাল না থাকলেও ম্যাচে নামানো হবে বলে জানিয়েছেন স্পেনের কোচ। রবিবার (১৪ জুন) আটলান্টায় এক সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘সবচেয়ে ভালো খবর হলো লামিন এখন ভালো অবস্থায় আছে। আমরা তাকে ঠিক যেভাবে দেখতে চেয়েছিলাম, সেভাবেই ফিরে পেয়েছি। তবে সে পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় না থাকলেও, ম্যাচের কিছু অংশে অবশ্যই খেলতে পারবে। ডাক্তাররাও সবুজ সংকেত দিয়েছেন।’

২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচ খেলে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। স্পেনের জার্সিতে ২৫ ম্যাচে ৬ গোল করেছেন এই তারকা।

হাম ও উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
হাম ও উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিন জন উপসর্গ নিয়ে আর একজন হামের আক্রান্ত হয়ে মারা যায়। এ সময়ে নতুন করে ১ হাজার ৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট চার জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৫৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৭২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত মোট ৮৬ হাজার ৯২৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১০ হাজার ৩৮৭ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭১ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন।

 

কলারোয়ায় স্কাউটস এর নির্বাহী কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কলারোয়ায় স্কাউটস এর নির্বাহী কমিটির সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় স্কুল পর্যায়ে স্কাউটস কর্মকা-ে গতিশীলতা ফেরাতে নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস এর উপজেলা সভাপতি আরিফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও স্কাউটস এর কর্মকর্তা মাসুদুর রহমান, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, স্কাউটস এর উপজেলা কর্মকর্তা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক হায়দার আলী, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, সহকারী শিক্ষক মাওলানা আলমগীর হোসেন, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, সহকারী শিক্ষক আরিফুজ্জামান কাকন, সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, সহকারী শিক্ষক আরশাদ আলী, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সহকারী শিক্ষক মর্জিনা খাতুন প্রমুখ।

 

সভায় কলারোয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলকে সুসংগঠিত ও অধিকতর কার্যকরী করার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।

 

এছাড়া দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একাধিক প্রশিক্ষণ ও ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান।