সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য মনোনীত হওয়ায় আতিয়ার পারভেজকে অভিনন্দন
খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য মনোনীত হয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। বর্তমান সরকার তাঁকে এই দায়িত্ব প্রদান করায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও কোষাধ্যক্ষ এ এইচ এম শামীমুজ্জামানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। পৃথক বিবৃতিতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি আবু তৈয়ব ও ড. মো. জাকির হোসেন এবং সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আতিয়ার পারভেজ দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রকৃত সাংবাদিকরা এবার কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা ও অনুদান যথাযথভাবে পাবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
একই সঙ্গে একজন অভিজ্ঞ সাংবাদিক নেতাকে এই পদে মনোনীত করায় বর্তমান সরকারের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি









