সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
পত্রদূত ডেস্ক: এসএ টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) ইন্তেকাল করেছেন। রবিবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম: এক শোকবার্তায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেনসহ নেতৃবৃন্দ নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন-সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা: শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, আবুল কালাম আজাদ, এডভোকেট এবি এম সেলিম, সভাপতি মো. আবু সাঈদ, সিনিয়র সহসভাপতি ডিএম কামরুল ইসলাম, সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক একরামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান বাপ্পি, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম সাদি, অর্থ সম্পাদক ডাক্তার মাসুদ রানা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তথ্য ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নাহিদ হোসেন, সিনিয়র সদস্য মীর আবু বকর, নাজমুল আলম মুন্না, তুহিন হোসেন, শেখ জাকির হোসেন, হোসেন আলী, এডভোকেট এস এম বিপ্লব হোসেন, আলী মুক্তাদা হৃদয়, শিক্ষক মোর্তজা আলম, নাসির উদ্দিন, মুজাহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, সদস্য ফিরোজ হোসেন, শেখ কামরুল ইসলাম, নাজমুস শাহাদাত জাকির, মোঃ কামরুল ইসলাম, শাহজাহান আলী, দেলোয়ার হোসেন, মাসুদ আলী মনি, জিএম আবু জাফর, আলমগীর হায়দার, রবিউল ইসলাম, আলী হোসেন, ডি এম আশিক, গাজী হাবিব, ডাক্তার ইকরামুল কবির, হাসানুর রহমান, মেহেদী হাসান শিমুল, ডাক্তার মাসুম বিল্লাহ, শেখ আল আমিন, ইদ্রিস আলী, মোকারাম বিল্লাহ ইমন, মন্টিয়ার হোসেন মন্টি প্রমূখ।






