মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

তালায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
তালায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

সংবাদদাতা: তালায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এবং প্রভাষক গাজী আসাদুজ্জামান ও উপজেলা মাধ্যমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান।

 

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ (ভারঃ) মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি সজীবউদ্দৌলা, মোঃ আখতারুজ্জামান, অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক বাবলুর রহমান, হিমাদ্রি বসন গুহ, আফসানা আলম মৌ প্রমুখ।

Ads small one

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন: ডা. বাবলা আহবায়ক, শাহীন সদস্য সচিব

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন: ডা. বাবলা আহবায়ক, শাহীন সদস্য সচিব

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরে ছুরিকাঘাতে নিহত জাকারিয়া খান হত্যার বিচার নিশ্চিত ও তা বাস্তবায়নের দাবিতে ৩৮টি অরাজনৈতিক সংগঠনের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। ‘জাস্টিস ফর জাকারিয়া’ শীর্ষক আলোচনা সভা থেকে এ কমিটি গঠন করা হয়।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা জাকারিয়া হত্যার সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

 

বক্তারা বলেন, জাকারিয়া হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা সম্মিলিতভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।

অধ্যক্ষ আবুল হাসেমের সভাপতিত্বে ও জাকারিয়া খাঁনের ফুফাতো ভাই শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. আবুল কালাম বাবলা, এড আযাদ হোসেন বেলাল, আবুল কাসেম, মশিউর রহমান বাবু, আসাদুজ্জামান, কামরুজ্জামান রাসেল, অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, এড. আকবার হোসেন,শেখ শফিকউদ্দৌলা সাগর, সিরাজুল ইসলাম বাবু,আব্দুর রব, আবু মুসা, মেহেদী হাসান, শেখ আবু রায়হান, ডা. মহিদার রহমান, আল ইমরান ইমু প্রমুখ।

পরে জাকারিয়া হত্যার বিচার দাবিতে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়ন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।

 

সভায় বক্তারা বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি বা দীর্ঘসূত্রতা যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সভায় গঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রফেসর আবুল হাসেম, প্রফেসর বাসুদেব বসু, অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল ও কামরুল ইসলাম ফারুক।

ডা. আবুল কালাম বাবলাকে আহ্বায়ক এবং শেখ মাসুম বিল্লাহ শাহীনকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রফেসর নুর মোহাম্মদ পাড়, সিরাজুল ইসলাম বাবু, তৈয়েব হাসান, শামসুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, জেলা ছাত্রদল, জেলা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, অ্যাডভোকেট আকবর আলী ও কামরুজ্জামান রাসেল।

 

কমিটিতে ৩৮টি সংগঠনের প্রত্যেকটি থেকে তিনজন করে সদস্য রাখা হয়েছে। সভায় জাকারিয়া হত্যার বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা হয়।

 

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামীসহ ৩ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

কলারোয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১    

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
কলারোয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১    
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে কলারোয়া-চন্দনপুর সড়কে সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাবাড়িয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আব্দুর রশিদ সীমান্তবর্তী গয়ড়া বাজারের মাছ ব্যবসায়ী। মঙ্গলবার ওই সময় মোটরসাইকেলযোগে গয়ড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। কলারোয়া-চন্দনপুর সড়কে ওঠামাত্র চন্দনপুর দিক থেকে আসা একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলে মুখোমুখি আঘাত করে।
এ সময় আব্দুর রশিদ রাস্তা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক ভার্সুয়াল মিটিং-এর মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়। ১৯৯০ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হলো। স্কুলের সাথে সাবেক শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য এবং স্কুলের সার্বিক উন্নয়নের জন্য এই কমিটি কাজ করবে।

হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি ইলিয়াস হোসেনকে আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে। উপদেষ্টা হিসেবে আছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হযরত আলী, শিক্ষক মো. ইসমাইল হোসেন, শিক্ষক মো. আব্দুল আজিজ, শিক্ষক এসএম আতিকুর রহমান মিলন এবং কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম (ছাত্র প্রতিনিধি)।

কমিটিতে আছেন আহবায়ক- আব্দুল লতিফ কাজল (এসএসসি-১৯৯৯), যুগ্ম আহবায়ক- রুহুল আমিন (এসএসসি-১৯৯৮), হাসানুজ্জামান (এসএসসি-২০০০), শিমুল (এসএসসি-২০০১), মো. নাজমুল ইসলাম (এসএসসি-২০০২), সদস্য সচিব-আসাদুজ্জামান আসাদ (এসএসসি-২০০৩), সদস্য (দপ্তর সম্পাদক ও স্কুল সমন্বয়ক)- কবিরুল ইসলাম (এসএসসি-১৯৯৯) এবং সদস্যরা হলেন- মুন্নি (এসএসসি-২০০৩), নাজমুল হোসেন (এসএসসি-২০০৪), সরোয়ার হোসেন রিন্টু (এসএসসি-২০০৫), বাইজীদ (এসএসসি-২০০৬), সেলিম হোসেন (এসএসসি-২০০৮), আবু তৌহিদ (এসএসসি-২০১২), মো. সাইফুল্লাহ (এসএসসি-২০১৬), মেহেদী (এসএসসি-২০২০) ও শাহারিয়ার মাহমুদ সুজন (এসএসসি-২০২২)।