সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি
পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল তিনটায় শহরের ‘মা-ওয়া’ রেস্টুরেন্ট মিলনায়তনে জেলা সাইবার দলের সভাপতি আবু রায়হান রিপনের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। সংগঠনের সহসভাপতি এস আই আশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।
প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক ও গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধিতে সাইবার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য তথ্য প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্মকে অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।












