সাতক্ষীরায় এবি পার্টির মাসিক মতবিনিময় ও আলোচনা সভা
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন জেলা আহ্বায়ক জি এম সালাউদ্দিন শাকিল। বিশেষ আলোচক ছিলেন জেলা যুগ্ম সদস্যসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বাহারুল ইসলাম এবং জেলা সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম। ভার্চ্যুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি ব্যারিস্টার খান আযম ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আল মামুন রানা।
জেলা পার্টির সাংস্কৃতিক সম্পাদক জি এম আবু সাঈদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আহ্বায়ক মো. ওলিউল্লাহ, দেবহাটা উপজেলা আহ্বায়ক হাকাম আব্দুস সামাদ, কালিগঞ্জ উপজেলা আহ্বায়ক ডা. মো. জাকির হোসেন, আশাশুনি উপজেলা আহ্বায়ক মো. জিয়ারুল ইসলাম, তালা উপজেলা আহ্বায়ক মো. জহুরুল ইসলাম, পাটকেলঘাটা থানা আহ্বায়ক মো. আবু হাসান, সদর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ঊর্মি খাতুন ও ভূমিহীন নেতা আব্দুস সাত্তারসহ অন্যরা।
বক্তারা ধর্ম, বর্ণ ও জাতি-নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান। এ লক্ষ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও দলের সাত দফা বাস্তবায়নের দাবি জানান তাঁরা। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবি পার্টির প্রার্থী ঘোষণার সিদ্ধান্তও নেওয়া হয়। প্রেসবিজ্ঞপ্তি











