সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় কুষ্ঠরোগের চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় কুষ্ঠরোগের চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে কুষ্ঠরোগের জটিলতা, সেবা ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন অফিস ও ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটির যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে ‘দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ।

সাতক্ষীরার সিভিল সার্জন চিকিৎসক মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক চিকিৎসক মারুফ হোসেন এবং অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসক প্রবীর কুমার।

কর্মশালায় জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক আবদুর রহমান, চিকিৎসা কর্মকর্তা সুব্রত কুমার মন্ডল, ডাঃ ইসমাত জাহান সুমনা, ডাঃ ফরহাদ জামিল এবং জ্যেষ্ঠ সেবিকাগণসহ স্বাস্থ্য বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে কুষ্ঠরোগ শনাক্ত করে সঠিক চিকিৎসা দিলে এই রোগ পুরোপুরি নিরাময় সম্ভব। রোগীদের শারীরিক পঙ্গুত্ব প্রতিরোধ এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

 

Ads small one

আন্তর্জাতিক সহজ ভাষা দিবস: বোঝার অধিকার সবার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
আন্তর্জাতিক সহজ ভাষা দিবস: বোঝার অধিকার সবার

সাকিবুর রহমান বাবলা

মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ভাষা। জীবনের শুরু থেকেই ভাষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, নিজের অধিকার সম্পর্কে জানে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু তথ্য যদি জটিল শব্দ, দীর্ঘ বাক্য কিংবা দুর্বোধ্য প্রশাসনিক পরিভাষায় উপস্থাপন করা হয়, তাহলে সেই তথ্য অনেকের কাছেই অর্থহীন হয়ে পড়ে। ফলে তথ্য থাকা সত্ত্বেও মানুষ তা বুঝতে পারে না, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে না এবং কখনো কখনো নিজের ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হয়। এই বাস্তবতা সামনে রেখে প্রতিবছর ১৩ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক সহজ ভাষা দিবস। দিবসটির মূল বার্তাÑবোঝার অধিকার সবার আছে।

সহজ ভাষা বলতে শুধু ছোট বাক্য কিংবা পরিচিত শব্দের ব্যবহার বোঝায় না। কোনো তথ্যের শব্দচয়ন, বাক্যগঠন, বিন্যাস ও উপস্থাপন এমন হতে হবে, যাতে নির্দিষ্ট পাঠক সহজেই প্রয়োজনীয় তথ্য খুঁজে পান, তা বুঝতে পারেন এবং বাস্তবে কাজে লাগাতে পারেন। আন্তর্জাতিক সহজ ভাষা ফেডারেশনের সংজ্ঞাতেও এই বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ, ভাষার উদ্দেশ্য পা-িত্য প্রদর্শন নয়; বরং মানুষের কাছে বক্তব্যকে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া।

আন্তর্জাতিক সহজ ভাষা দিবসের সূচনার সঙ্গে যুক্ত রয়েছেন সহজ ভাষা নিয়ে কাজ করা দুই পেশাজীবী চেরিল স্টিফেনস ও কেট হ্যারিসন হোয়াইটসাইড। তাঁরা ১৯৯০-এর দশকের গোড়ার দিকে আন্তর্জাতিক সহজ ভাষা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেন। পরবর্তী সময়ে সহজ ভাষার ব্যবহার বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি আন্তর্জাতিক দিবস পালনের ধারণা সামনে আসে।

২০১০ সালের ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘প্লেইন রাইটিং অ্যাক্ট, ২০১০-এ স্বাক্ষর করেন। এই আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি সংস্থাগুলোকে জনগণের জন্য তৈরি নথিপত্র স্পষ্ট, সংক্ষিপ্ত ও সুশৃঙ্খল ভাষায় লিখতে হয়। আইনটির স্বাক্ষরের বার্ষিকীকে কেন্দ্র করে ২০১১ সালের ১৩ অক্টোবর প্রথম আন্তর্জাতিক সহজ ভাষা দিবস পালিত হয়।

একটি সরকারি চিঠি, চিকিৎসকের নির্দেশনা, ব্যাংকের ফরম কিংবা আইনি নথিÑএসবের প্রতিটি মানুষের জীবনে বাস্তব প্রভাব রয়েছে। কোনো নাগরিক সরকারি সুবিধা পাওয়ার যোগ্য হলেও আবেদনপত্রের জটিল ভাষা বুঝতে না পারলে তিনি সেই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। রোগী চিকিৎসার নির্দেশনা বুঝতে না পারলে চিকিৎসা গ্রহণে ভুল হতে পারে। আবার আইনের ভাষা দুর্বোধ্য হলে সাধারণ মানুষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারেন না।

তাই সহজ ভাষা কোনো বিশেষ সুবিধা বা অনুগ্রহ নয়; এটি কার্যকর যোগাযোগের অপরিহার্য শর্ত। তথ্য সবার জন্য উন্মুক্ত থাকাই যথেষ্ট নয়, সেই তথ্য বোঝার উপযোগী হওয়াও জরুরি। বিশেষ করে শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং সীমিত শিক্ষার সুযোগ পাওয়া কিংবা শুনে তথ্য গ্রহণকারী মানুষের জন্য সহজবোধ্য তথ্যের গুরুত্ব আরও বেশি। তথ্যের ভাষা সহজ হলে নাগরিকের অংশগ্রহণ বাড়ে, ভুল বোঝাবুঝি কমে এবং সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহি শক্তিশালী হয়।

ভাষাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এথ্নোলগের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে প্রায় ৭ হাজার ১৬৮ থেকে ৭ হাজার ১৭০টি জীবিত ভাষা প্রচলিত রয়েছে। বিশ্বজুড়ে প্রথম ও দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারের হিসাবে ইংরেজি প্রায় ১৪৫ কোটি বক্তা নিয়ে শীর্ষে এবং ম্যান্ডারিন চীনা প্রায় ১১৪ কোটি বক্তা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে মাতৃভাষাভাষীর সংখ্যায় ম্যান্ডারিন চীনা শীর্ষে। অন্যদিকে, প্রায় ২৭ কোটিরও বেশি বক্তা নিয়ে বাংলা বিশ্বের বহুল ব্যবহৃত ভাষাগুলোর মধ্যে অন্যতম এবং মোট বক্তার হিসাবে সপ্তম স্থানে রয়েছে।

যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা এবং বিপুলসংখ্যক মানুষের দৈনন্দিন যোগাযোগের মাধ্যম। এমনকি আমাদের দৈনন্দিন ও আঞ্চলিক ভাষার ব্যবহারের মধ্যেও নানা বৈচিত্র্য রয়েছে। তাই বাংলায় লেখা হলেই কোনো বক্তব্য সবার কাছে সহজবোধ্য হবে, এমন নিশ্চয়তা নেই। অপ্রয়োজনীয় কঠিন শব্দ, দীর্ঘ বাক্য, দুর্বোধ্য আইনি পরিভাষা এবং অতিরিক্ত আমলাতান্ত্রিক ভাষা সাধারণ পাঠকের জন্য বাধা তৈরি করতে পারে। যেমন, ‘যথাযোগ্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে’ বলার পরিবর্তে ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’ লিখলে বক্তব্যটি আরও সহজে বোঝা যায়।

সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, হাসপাতাল, ব্যাংক ও বিচারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সহজ, স্পষ্ট ও প্রমিত বাংলা ব্যবহারের চর্চা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন পাঠকের চাহিদা বিবেচনায় তথ্যের উপযোগী বিন্যাস, পাঠযোগ্য অক্ষর এবং প্রয়োজনমতো বিকল্প মাধ্যম নিশ্চিত করা দরকার। সহজ ভাষা মানে তথ্যকে ছোট করা নয়; বরং অপ্রয়োজনীয় জটিলতা বাদ দিয়ে মূল বক্তব্য অক্ষুণœ রাখা।

সহজ ভাষার চর্চা প্রতিষ্ঠার জন্য কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। প্রথমত, সরকারি বিজ্ঞপ্তি, আবেদনপত্র, আইন ও নাগরিক সেবার নির্দেশনা সাধারণ মানুষের বোঝার উপযোগী করে লিখতে হবে। দ্বিতীয়ত, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও প্রযুক্তিসংক্রান্ত তথ্যেও পরিচিত শব্দ এবং স্পষ্ট নির্দেশনা ব্যবহার করতে হবে। তৃতীয়ত, তথ্য প্রকাশের আগে তা লক্ষ্য পাঠকের কাছে বোধগম্য কি না, তা যাচাই করা উচিত। পাশাপাশি সরকারি কর্মকর্তা, লেখক, সাংবাদিক ও যোগাযোগকর্মীদের সহজ ভাষায় লেখার প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।

বিশ্বে ভাষার বৈচিত্র্য যেমন মানুষের সাংস্কৃতিক পরিচয়ের অনন্য অংশ, তেমনি প্রতিটি ভাষায় সহজ ও স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। মাতৃভাষায় সঠিক তথ্য পাওয়া এবং তা সহজে বুঝতে পারা মানুষের জ্ঞান অর্জন ও সামাজিক অংশগ্রহণের পথকে প্রসারিত করে। উদাহরণস্বরূপ, বিশ্বে স্প্যানিশ ভাষার উচ্চারণ ও ব্যাকরণ তুলনামূলক সহজ হওয়ায় এটি শেখা ও আয়ত্ত করা বেশ জনপ্রিয়।

‘আন্তর্জাতিক সহজ ভাষা দিবস’ কেবল একটি দিবস উদযাপনের উপলক্ষ নয়; এটি আমাদের ভাষা ব্যবহারের অভ্যাস পর্যালোচনারও সুযোগ। কোনো তথ্য কতটা গুরুত্বপূর্ণ, তা শুধু তার বিষয়বস্তু দিয়ে নির্ধারিত হয় না; মানুষ সেটি বুঝতে ও কাজে লাগাতে পারছে কি না, সেটিও সমান গুরুত্বপূর্ণ। আসুন, ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সহজ, স্পষ্ট ও বোধগম্য ভাষার চর্চা গড়ে তুলি। কারণ, তথ্য তখনই সত্যিকার অর্থে মানুষের কাজে আসে, যখন মানুষ তা বুঝতে পারে। বোঝার অধিকার সবারÑএই হোক আন্তর্জাতিক সহজ ভাষা দিবসের অঙ্গীকার।

 

 

 

‎সুন্দরবনে জলদস্যুর আতঙ্ক: নিরাপত্তাহীনতায় জেলে-বাওয়ালিরা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
‎সুন্দরবনে জলদস্যুর আতঙ্ক: নিরাপত্তাহীনতায় জেলে-বাওয়ালিরা

গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

‎সুন্দরবন শুধু বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন নয়, সাতক্ষীরার উপকূলীয় জনপদের হাজারো মানুষের জীবন-জীবিকারও অন্যতম অবলম্বন। কিন্তু সেই সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের তৎপরতা, জেলেদের অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করা বনজীবীদের কাছে এখন বনে যাওয়ার অর্থ শুধু পরিশ্রম ও অনিশ্চয়তা, নিরাপত্তার ঝুঁকি।

‎সস্থানীয় দের কাছ থেকে তথ্য পাওয়া যায় ৬ মে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে মুক্তিপণের দাবিতে ২২ জেলেকে অপহরণ করা হয় । চুনকুড়ি, মালঞ্চ নদীর আগা, চালতেবেড়ে, মাইটভাঙা ও পশুরতলা খাল এলাকায় এসব অপহরণের ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি। ১ জুন ৬ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। এছাড়াও স্থানীয়রা বলেন অনেক কথা আমাদেরকে গোপন রাখতে হয় গোপন না রাখলে পরবর্তীতে আমাদেরকে এর খেসারত দিতে হয় এইজন্য সব কথা আমরা সাংবাদিকদের সাথে বলতে আগ্রহী নয়। এসব ঘটনা সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

 

জেলে বাওয়ালিরা বলেন মাছ ধরার সরঞ্জাম, নৌকা, জ্বালানি, খাবার ও বনের পাসসহ বিভিন্ন খাতে আমাদের আগে থেকেই অনেক অর্থ ব্যয় করতে হয়। এর মধ্যে দস্যুদের হাতে জিম্মি হওয়ার আশঙ্কা যুক্ত হলে আমাদের আর্থিক ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ঋণ করে বনে যাওয়া কোনো জেলে অপহৃত হলে তাঁর পরিবারকে একদিকে উপার্জন বন্ধ হওয়ার চাপ, অন্যদিকে স্বজনকে মুক্ত করার দুশ্চিন্তা সামলাতে হয়।

‎মধু সংগ্রহকারী বাওয়ালি, কাঁকড়া শিকারি এবং তাঁদের পরিবারের সদস্যদের জীবনেও এই আতঙ্কের প্রভাব পড়ে। নিরাপত্তার অভাবে বনে যাওয়া কমে গেলে আয় কমে যায়, আবার জীবিকার তাগিদে বনে না গেলেও সংসার চালানো কঠিন হয়ে পড়ে। ফলে সুন্দরবনের নিরাপত্তা সংকট শেষ পর্যন্ত উপকূলের দরিদ্র মানুষের খাদ্য, ঋণ ও পারিবারিক জীবনের সংকটে রূপ পড়ছে।

‎জেলে বাওয়ালিদের বাদি গুরুত্বপূর্ণ পথগুলোতে নিরাপত্তা জোরদার করা। একই সঙ্গে বনজীবীদের কাছ থেকে গোপনীয়তা রক্ষা করে তথ্য সংগ্রহের ব্যবস্থা এবং বিপদে পড়লে দ্রুত যোগাযোগের নির্ভরযোগ্য মাধ্যম নিশ্চিত করা। মুক্তিপণ আদায়ের অর্থনৈতিক নেটওয়ার্ক, অপরাধীদের আশ্রয়দাতা এবং সহযোগীদের শনাক্ত করাও দস্যুতা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
‎কোনো জেলে বা বনজীবী অপহৃত হলে তাঁর পরিবার যাতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে না হয়, সে জন্য নির্দিষ্ট যোগাযোগকেন্দ্র ও দ্রুত ব্যবস্থা নেওয়া। পাশাপাশি উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা, আইনি সহায়তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া।
‎আত্মসমর্পণ হচ্ছে, তবু কেন ফিরছে না আতঙ্ক?

‎সুন্দরবনে জলদস্যুতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও আত্মসমর্পণের উদ্যোগ অব্যাহত রয়েছে। ৩১ আগস্ট ৪টি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন। ৯ অক্টোবর আলিফ বাহিনীর আবদুল্লাহ ও মজিদ গ্রুপের আরও ১৫ সদস্য সুন্দরবন রিজিয়নাল বোটের (এসআরবি-৬) কাছে আত্মসমর্পণ করেন। কিছু গ্রুপ বা জলদস্য আত্মসমর্পণ করলেও থামছে না জেলে বাওয়ালিদের আতঙ্ক, প্রয়োজনে প্রশাসনকে

‎ব্যবস্থা নিতে হবে। সুন্দরবনের বিস্তীর্ণ নদীপথ, খাল ও দুর্গম বনাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা, এ ক্ষেত্রে কোস্ট গার্ড, নৌবাহিনী, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে। তবে পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপহরণের অভিযোগ দ্রুত তদন্তের ব্যবস্থা গড়ে তুলতে হবে।

 

জেলেদের নৌযান চলাচল, বনে প্রবেশ ও মাছ-কাঁকড়া আহরণের গুরুত্বপূর্ণ পথগুলোতে নিরাপত্তা জোরদার করতে হবে। একই সঙ্গে বনজীবীদের কাছ থেকে গোপনীয়তা রক্ষা করে তথ্য সংগ্রহের ব্যবস্থা এবং বিপদে পড়লে দ্রুত যোগাযোগের নির্ভরযোগ্য মাধ্যম নিশ্চিত করতে হবে। মুক্তিপণ আদায়ের অর্থনৈতিক নেটওয়ার্ক, অপরাধীদের আশ্রয়দাতা এবং সহযোগীদের শনাক্ত করা ও দস্যুতা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কোনো জেলে বা বনজীবী অপহৃত হলে তাঁর পরিবার যাতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে না হয়, সে জন্য নির্দিষ্ট যোগাযোগকেন্দ্র ও দ্রুত সাড়াদানের ব্যবস্থা করতে হবে।

 

পাশাপাশি উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা, আইনি সহায়তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিতে হবে। সর্বশেষ কথা: সুন্দরবন রক্ষায় জেলে-বাওয়ালিদেরও দায়িত্বশীল হতে হবে। বন বিভাগের বৈধ পাস ও অনুমতি ছাড়া বনে প্রবেশ করা যাবে না। নির্ধারিত এলাকার বাইরে মাছ ধরা, নিষিদ্ধ সময়ে বনে নামা কিংবা মাছ ও কাঁকড়া আহরণ করা যাবে না। কোনো বন্যপ্রাণী শিকার বা হত্যা করা যাবে না। দস্যুদের তৎপরতা বা অবৈধ শিকার চোখে পড়লে বন বিভাগকে জানাতে হবে।

লেখক: গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, সমাজকর্মী ও উদ্যোক্তা।

 

মুক্তমত/ সাম্প্রতিক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
মুক্তমত/ সাম্প্রতিক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি

আজহারুল ইসলাম সাদী

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে আগের বছরের তুলনায় কিছুটা দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছে সরকার, তবে সাধারণ মানুষ ও বিশ্লেষকদের মধ্যে এখনো উদ্বেগ রয়েছে।

সরকারি তথ্য ও চিত্র অনুযায়ীÑ ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২,৬০৭টি খুনের ঘটনা ঘটলেও, ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২,৩৩২টিতে। এ সময়ে নারী ও শিশু নির্যাতনের মামলা ১১,২৬৯টি থেকে কমে ৯,৩৪৫টিতে এসেছে। ধর্ষণ মামলা ৪,৬৬৬টি থেকে কমে ৪,৪৭২টিতে দাঁড়িয়েছে। দলবদ্ধ সহিংসতার ঘটনা ৮৯টি থেকে কমে ৫৬টিতে নেমে এসেছে। লুট হওয়া অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

জুলাইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, পুলিশের ওপর হামলা এবং রাজনৈতিক চাপে পুলিশ বাহিনী এখনো সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। ছিনতাই, চাঁদাবাজি, রাজনৈতিক সহিংসতা এবং মব জাস্টিস বা দলবদ্ধ হামলা পুরোপুরি থামেনি। বিভিন্ন রাজনৈতিক দল ও জোট আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মসূচি পালন করছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নত করতে এবং মাঠপর্যায়ে আস্থা ফেরাতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ দিকনির্দেশনা ও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা ‘নিয়ন্ত্রণে আছে, অবনতি হয়নি’ বলা হলেও এখনো উদ্বেগ কেন?

ছিনতাই, চাঁদাবাজির খবর প্রায় প্রতিদিনই অনলাইনসহ পত্রিকার পাতায় উঠে আসে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটি। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরো উন্নত করতে এরকম বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি।
বর্তমান সময়ে সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৎপর রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকা-, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং আলোচিত কিছু মামলা নিয়ে জনমনে আলোচনা রয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাতক্ষীরায় জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে আলোচনার পর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামের এক কলেজছাত্র নিহত হন। এ ঘটনায় প্রধান আসামি নাহিদসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকা-টি জেলায় কিশোর গ্যাং ও স্থানীয় সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার রয়েছেন এবং গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। এছাড়া জুলাই ২০২৬-এ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছিল।
সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন ও সচেতন সমাজের মধ্যে তীব্র দ্বিমত ও সচেতন মহলের সমালোচনা বিদ্যমান। একদিকে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ বিভিন্ন সমন্বয় সভার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি করছে, অন্যদিকে সচেতন নাগরিক সমাজ অপরাধের ধরন পরিবর্তন, মাদক ও সড়ক-মহাসড়কে চাঁদাবাজি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে।

এই দুই পক্ষের অবস্থান এবং সার্বিক পরিস্থিতি নিচে বিশ্লেষণ করা হলো।
১. সচেতন সমাজের প্রধান সমালোচনা ও উদ্বেগ: সাতক্ষীরার সুশীল সমাজ, সাংবাদিক এবং সাধারণ জনগণের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট বিষয়ে সমালোচনা করা হচ্ছে: স্থানীয় সচেতন মহলের বড় অভিযোগ হলো সড়ক ও মহাসড়কগুলোতে বিভিন্ন শ্রমিক সংগঠন বা প্রভাবশালীদের নামে অবাধে চাঁদাবাজি চলছে। এটি সাধারণ ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি তৈরি করছে।

সীমান্ত জেলা হওয়ায় সাতক্ষীরায় মাদক চোরাচালান ও স্থানীয় পর্যায়ে যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে সচেতন সমাজ ক্রমাগত সমালোচনা করে আসছে। তারা মনে করেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ এখনো শতভাগ কার্যকর নয়।

সংঘবদ্ধ অপরাধ চক্র: সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে নাগরিক সমাজ অভিযোগ তুলছে। শহরের অভ্যন্তরে লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং অনিয়ন্ত্রিত ইজিবাইক চলাচলের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে সচেতন সমাজ সমালোচনা মুখর।

২. প্রশাসনের বক্তব্য ও গৃহীত পদক্ষেপ: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন সচেতন সমাজের এই সমালোচনা ও দাবিগুলোকে আমলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপের কথা জানাচ্ছে।

মাসিক আইনশৃঙ্খলা সভা: জেলার আইন প্রণেতা (এমপি), পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের উপস্থিতিতে নিয়মিত সমন্বয় সভা করা হচ্ছে। এসব সভায় সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ এবং সংঘবদ্ধ অপরাধ দমনের ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ নিয়ন্ত্রণে রাত্রিকালীন বিশেষ মহড়া এবং মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। লেকভিউ রিসোর্ট এলাকা সহ বিভিন্ন স্পট থেকে চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে বলে জেলা পুলিশ দাবি করছে। লেখক: সাংবাদিক ও কলামিস্ট