মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম (ক্যাফ)-এর জেলা পর্ষদ গঠন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের পানসি হোটেলের সম্মেলন কক্ষে ক্লাইমেট অ্যাকশন ফোরামের গঠন ও অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

সভায় জলবায়ু সংকট ও উপকূলীয় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী। এছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, অ্যাডভোকেট এস এম বিপ্লব, নাট্যকর্মী ও শিক্ষক মাহফুজা লিপি, শিক্ষক নয়ন ভট্টাচার্য্য, লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল্লাহ, আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি মো. ইসমাইল হোসেন লিংকন, সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, সহ-সভাপতি মিনতি সরকার, শ্যামনগর উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রধান শিক্ষক এস এম আমজাদ হোসেন, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নাগরিক নেতা আলী নুর খান বাবুল, তরুণ জলবায়ু কর্মী হৃদয় মন্ডল, নুত্যশিল্পী তনয়া মেধা সায়নী, যুব জলবায়ু কর্মী সুদীপা বসু, সঙ্গীতশিল্পী মিতু মন্ডল ও নিপমালা সাহা।

লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বর্তমানে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকটের মুখোমুখি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট উপকূলের মানুষের জীবন-জীবিকা, স্বাস্থ্য ও অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি বহন করছে।

আলোচনায় শেখ মোশফিকুর রহমান মিল্টন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। অ্যাডভোকেট এস এম বিপ্লব বলেন, সিডর, আইলা, আম্পান ও রেমালের মতো দুর্যোগ উপকূলীয় অঞ্চলের অর্থনীতি ও জনজীবনে দীর্ঘমেয়াদি ক্ষত সৃষ্টি করেছে।

 

মাহফুজা লিপি বলেন, লবণাক্ততা বৃদ্ধি কৃষি, সুপেয় পানি ও জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রধান শিক্ষক এস এম আমজাদ হোসেন বলেন, টেকসই বেড়িবাঁধ, নিরাপদ পানির ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং সুন্দরবন সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে। আলী নুর খান বাবুল বলেন, জাতীয় বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ জরুরি।

সভা থেকে সভার সভাপতি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন উপকূল উন্নয়ন বোর্ড গঠন, উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা, সুন্দরবন সংরক্ষণ, জেলে সম্প্রদায়ের সুরক্ষা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিতসহ ১৮ দফা দাবি তুলে ধরেন।

সভায় সর্বসম্মতিতে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনকে আহবায়ক ও এডভোকেট এস এম বিপ্লবকে সদস্য সচিব করে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়।

Ads small one

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ২৩ জুন সকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরের সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়। মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক (তথ্য যাচাই) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারবিষয়ক এই প্রশিক্ষণে দুটি সেসনে ৩৫ জন করে মোট ৭০ সাংবাদিক অংশ নিচ্ছেন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক শাহানোয়ার সাঈদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান এবং প্রশিক্ষক মোহাম্মদ তাওহীদুল আকবর প্রমুখ। আগামী ২৫ জুন এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে সাংবাদিকতার ক্ষেত্রে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকেরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল এবং সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবেন।

 

 

 

বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ফিলিপ লাম। ২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি ফুটবলার মনে করেন, ফিফার সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং ভক্তদের মধ্যে অসন্তোষ তৈরি করছে। একই সঙ্গে তিনি ক্লাব বিশ্বকাপের সম্প্রসারণ, টিকিটের মূল্য এবং বিশ্বকাপের ঘন ঘন আয়োজনের প্রস্তাব নিয়েও প্রশ্ন তুলেছেন।

২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দেওয়া লাম জার্মান সংবাদপত্র ডি জাইট-এ প্রকাশিত এক কলামে লিখেছেন, ‘বিশ্বকাপকে বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে ফুটবল তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এতে সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। তাদের জন্য ফিফা এবং বিশ্বকাপকে আলাদা করে দেখা ক্রমেই কঠিন হয়ে উঠছে।’

এরপর লাম সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপেরও সমালোচনা করেন। গত গ্রীষ্মে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্ট খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও ফিটনেসের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি।

এছাড়া, চলতি গ্রীষ্মের বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়েও যে সমালোচনা হচ্ছে, তাতেও তিনি যোগ দেন। তার ভাষায়, ‘ফিফার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা প্রকৃত চাহিদা সম্পর্কে সৎ তথ্য দিচ্ছে না এবং আয় সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য পরিস্থিতিকে ব্যবহার করছে। এছাড়া বিশ্বকাপ প্রতি দুই বছর পরপর আয়োজনের যে প্রস্তাব বারবার সামনে আনা হচ্ছে, তা আমাকে বিরক্ত করে। একটি টুর্নামেন্টের দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করতে হলে যথাযথ প্রস্তুতি এবং পরবর্তী কার্যক্রমের প্রয়োজন হয়।’

তবে ফিফার সবকিছুই যে ভুল, তা মনে করেন না লাম, ‘ফিফা অনেক কিছুই সঠিকভাবে করছে।’ বিশেষ করে ৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপের প্রশংসা করে তিনি বলেন, এর মাধ্যমে স্কটল্যান্ড, কঙ্গো এবং কেপ ভার্দের মতো দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।

মাঠের রাজপুত্রের প্রেমে যখন বিশ্বতারকারা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
মাঠের রাজপুত্রের প্রেমে যখন বিশ্বতারকারা

ফুটবল জিনিসটা এখন আর শুধু ৯০ মিনিটের দৌড়ঝাঁপ আর একটা গোলপোস্টের গল্প নয়। এটি এখন আস্ত একটা বৈশ্বিক আবেগ। আর সেই আবেগের যিনি প্রধান জাদুকর, তার নাম—লিওনেল আন্দ্রেস মেসি! মাঠে তার পায়ের জাদু যেমন প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে দেয়, তেমনি মাঠের বাইরে তার জনপ্রিয়তা হলিউড আর পপ দুনিয়ার বড় বড় তারকাদেরও হাঁ করে তাকিয়ে থাকতে বাধ্য করে।

অবস্থা এমন দাঁড়িয়েছে যে, স্টেডিয়ামের গ্যালারি তো দূর, চলচ্চিত্রের বড় বড় পুরস্কারমঞ্চ বা গানের দুনিয়ার বড় বড় অনুষ্ঠানেও মেসির নাম শুনলে তারকারা এক পায়ে দাঁড়িয়ে যান। চলুন দেখে নেওয়া যাক, মেসির জাদুতে বিনোদন দুনিয়ার কোন কোন দিকপাল কুপোকাত হয়েছেন:

শাকিরার ফুটবল প্রেম ও মেসি ভক্তি
ফুটবল আর শাকিরা—সম্পর্কটা বেশ পুরনো। যার বিশ্বকাপ ফুটবল গান শুনলে এখনো মানুষের গায়ে কাঁটা দেয়, সেই পপ সম্রাজ্ঞী শাকিরা কিন্তু মেসির বেশ বড় ভক্ত। ২০২২ বিশ্বকাপে মেসির ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্য দেখে শাকিরা আবেগ ধরে রাখতে পারেননি। তার মতে, ফুটবল এমন এক ভাষা যা পুরো পৃথিবীকে এক সুতোয় বাঁধে, আর মেসি হলেন সেই ভাষার সবচেয়ে সুন্দর কবিতা!

অস্কারজয়ী লিওনার্দো যখন মেসির ভক্ত!
টাইটানিক সিনেমার সেই নায়ক, মানে আমাদের সবার প্রিয় লিওনার্দো ডিক্যাপ্রিও কিন্তু মেসির জাদুতে মুগ্ধ। ২০২২ বিশ্বকাপের ফাইনালের পর হলিউডের এই শক্তিশালী অভিনেতা মেসির জয়কে ‘ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রূপকথা’ হিসেবে বর্ণনা করেছিলেন। কে জানে, হয়তো ডিক্যাপ্রিও মনে মনে ভাবছেন—মেসির জীবন নিয়ে সিনেমা হলে অভিনয়টা তিনিই করবেন!

স্পাইডারম্যান আর উইল স্মিথের কাণ্ডকারখানা
হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ তো মেসির খেলা দেখতে একদম সশরীরে আমেরিকার ক্লাবের স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। খেলার মাঝের বিরতিতে মেসিকে জড়িয়ে ধরে তার যে চওড়া হাসি ছিল, তা দেখে মনে হচ্ছিল যেন নিজেই কোনো বড় পুরস্কার জিতেছেন! অন্যদিকে, আমাদের সবার প্রিয় ‘স্পাইডারম্যান’ খ্যাত অভিনেতা টম হল্যান্ডও মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মুগ্ধতা প্রকাশ করেন। কাল্পনিক দুনিয়ায় স্পাইডারম্যান অনেক থাকতে পারে, কিন্তু টম হল্যান্ডের চোখে ফুটবলের আসল সেরা নায়ক একজনই—লিওনেল মেসি!

গানের জগতের তারকা যখন মেসির প্রশংসায় পঞ্চমুখ
বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা ড্রেক, ২০২২ বিশ্বকাপের ফাইনালের পর নিজের আবেগ ধরে রাখতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে নিয়ে এক শব্দে লিখেছিলেন—‘কিংবদন্তি’। অর্থাৎ, মেসির জাদুকরী পারফরম্যান্সের সামনে গানের জগতের এই বড় তারকাও ভক্ত বনে গেছেন!

ব্যাড বান্নি, এড শিরান এবং মালুমার ‘মেসি প্রেম’
ল্যাটিন সংগীতের জনপ্রিয় তারকা ব্যাড বান্নি তো তার গানেই মেসিকে সর্বকালের সেরা বলে ঘোষণা দিয়ে রেখেছেন। আর ব্রিটিশ পপ তারকা এড শিরান? তিনি মাঠে গিয়ে মেসির খেলা তো দেখেছেনই, তাছাড়া মেসির বাচ্চাদের সাথে ছবি তুলে নিজের আনন্দের মুহূর্ত উদযাপন করেছেন। ল্যাটিন ক্রাশ মালুমা আরও এক কাঠি ওপরে; তিনি তার একটি মিউজিক ভিডিওতে খোদ মেসিকে দিয়েই অভিনয় করিয়ে নিয়েছেন!

আরিয়ানা গ্র্যান্ডের বাঁধভাঙা উচ্ছ্বাস
মেসির জনপ্রিয়তা থেকে বাদ যাননি পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডেও। বিশ্বকাপের সেই শ্বাসরুদ্ধকর ফাইনালের সময় আর্জেন্টিনার প্রতিটি গোল আর মেসির জাদুকরী খেলা দেখে আরিয়ানার উচ্ছ্বাস ছিল দেখার মতো, যা ফুটবলকে বিনোদন জগতের একদম কেন্দ্রে নিয়ে এসেছিল।

দিনশেষে, মেসি এখন আর কেবল একজন ফুটবলার নন, তিনি একটি বৈশ্বিক আবেগ। যেখানে অস্কারজয়ী অভিনেতা, বিশ্বখ্যাত গায়ক আর হলিউডের সুপারহিরোরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন শুধু একটি মানুষের পায়ের জাদু দেখার জন্য। ফুটবল, সিনেমা আর মিউজিক—সবাই যেন এখন এক সুরে, এক ভাষায় কথা বলে: “মেসি, তুমি সত্যিই অনন্য!”