মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

পত্রদূত রিপোর্ট: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা এবং দূষণ কমাতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দিবসটি উদ্যাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম-ইপিএফ, স্বদেশ-সাতক্ষীরা ও ওর সমমনা বিভিন্ন সংগঠনের আয়োজনে ৫ জুন ২০২৬ শুক্রবার সকালে ১০টায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র‌্যালি বের হয়ে ম্যানগ্রোভ সভাঘরে যেয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০২৬ সালের বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘প্রকৃতি রক্ষাই-জলব্য়াুর সুরক্ষা’- শীর্ষক স্লোগানকে সামনে রেখে সভায় আলোচনা করা হয়।

বক্তারা বলেন, আসুন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতন হই। বেশি বেশি গাছ লাগাই, প্লাস্টিক ব্যবহার কমাই এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলি।

সভায় বক্তব্য রাখেন বাপা সাতক্ষীরা কমিটির জেলা আহবায়ক এড. আবুল কালাম আজাদ, নারী নেত্রী মরিয়ম মান্নান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, রুপা বসু, ভুমিহিন নেতা আবদুস সামাদ, মফিজুর রহমান, সমাজকর্মী সাকিবুর রহমান বাবলা, যুব প্রতিনিধি, জারিন তাসমিন, ঝিলিক, তানজিম হোসেন, সুরাইয়া, মেহেদি হাসান প্রমুখ।

দিবসের আলোচনা পত্র পাঠ করেন ইপিএফ সদস্য ও মডারেটর মাধব চন্দ্র দত্ত। আলোচনা শেষে কুইজ প্রশ্নের বিজয়ী ৩ জনকে পুরুস্কৃত করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, অতিরিক্ত কার্বন নিঃসরণ, বনভূমি ধ্বংস, নদী ও জলাশয় দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রভাব হিসেবে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয় দিন দিন বাড়ছে। তাই প্রকৃতি সংরক্ষণই জলবায়ু সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়। পরিবর্তন মোকাবিলায় সচেতন হই বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে।

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।