সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী মোশাররফ কারাগারে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী মোশাররফ কারাগারে

পত্রদূত ডেস্ক: প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় আসামী মোশাররফ হোসেনের জামিন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস ম-ল আসামীপক্ষের আইনজীবীর জামিন আবেদন শুনানী শেষে এ আদেশ দেন।

আসামী মোশাররফ হোসেন (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের আছিদুর রহমান খান চৌধুরীর ছেলে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী মোশাররফ হোসেন বৃহষ্পতিবার তার আইনজীবী শফিউল ইসলাম শফির মাধ্যমে আদালতে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক বিলাস কুমার ম-ল তার জামিন আবেদন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তাকে বিকেলে কারাগারে পাঠনো হয়েছে।

প্রসঙ্গত, স্বামী তালাক দেওয়ার সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের এক নারী একমাত্র সন্তানকে দাদীর কাছে রেখে যশোরের শার্শাা থানাধীন বাগআঁচড়া গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তার মেয়ে দাদী ও চাচীর কাছে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করতো।

 

ঝাউডাঙার মোশাররফ হোসেন ওয়ারিয়া গ্রামে তার দুলা ভাইয়ের বাড়িতে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতো। গত ১০ অক্টোবর বিকেল তিনটার দিকে বাদীর মেয়ে ঐ বাড়ির পাশে কয়েকজন বন্ধুর সাথে খেলতে যায়। কিছুক্ষণ পর বন্ধুরা ফিরে এলেও তার মেয়ে ফিরে না আসায় দাদী ও চাচী খুঁজতে বের হয়। একপর্যায়ে তাকে ঐ বাড়িতে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। মোশাররফ তাকে খাওয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাদে নিয়ে ধর্ষণ করেছে বলে দাদী ও চাচীকে জানায়।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় থানায় মোশাররফ হোসেনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

Ads small one

ভোমরা বন্দরে আমদানি বেড়ে আদার দাম ৬৫ টাকা, সাতক্ষীরার খুচরা বাজারে ১৪০

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
ভোমরা বন্দরে আমদানি বেড়ে আদার দাম ৬৫ টাকা, সাতক্ষীরার খুচরা বাজারে ১৪০

পত্রদূত রিপোর্ট: আমদানি বাড়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। তবে আমদানি ও সরবরাহ বাড়লেও জেলা শহরের খুচরা বাজারে দাম কমার প্রভাব পড়েনি। সেখানে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা পর্যন্ত, যা বন্দরের দামের দ্বিগুণেরও বেশি। রোববার সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে মেসার্স ফাতেমা স্টোরে প্রতি কেজি আদা ১৪০ টাকা দরে বিক্রি হয়। প্রতিষ্ঠানটির পরিচালক আনোয়ার হোসেন জানান, দুই সপ্তাহ আগে আদার দাম ছিল ২০০ টাকা। তবে ভোমরা বন্দরে দাম কমলেও শহরের পাইকারি বাজারে সেই প্রভাব পড়েনি। রোববার সুলতানপুর বড় বাজারে প্রতি কেজি আদা ১২৫ থেকে ১৩০ টাকা দরে পাইকারি বিক্রি হয়েছে। ফলে খুচরা পর্যায়ে ১৪০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে দাবি তাঁর।
অন্যদিকে, ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স গণি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, তাঁদের প্রতিষ্ঠান দিয়ে সম্প্রতি প্রচুর আদা আমদানি হচ্ছে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ টন আদা আমদানি করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তাঁদের এজেন্টের মাধ্যমে এসব আদা আমদানি করছেন। আমদানি বেড়ে যাওয়ায় বন্দরে প্রতি কেজি আদা ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ সাতক্ষীরা শহরে তা ১২৫ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ জানান, আমদানি করা ভারতীয় আদা ৯০ থেকে ১০০ টাকার বেশি দামে বিক্রি হওয়ার কথা নয়। ভোমরা বন্দরে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। বেশি দামে বিক্রির অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ জানান, ২০২৬ মৌসুমে সাতক্ষীরায় ৬৬ হেক্টর জমিতে আদা চাষ করে ৮০৫ টন উৎপাদন হয়েছে। তবে এ উৎপাদন স্থানীয় চাহিদার তুলনায় অপ্রতুল।

আশাশুনিতে ২ হাজার ৩৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
আশাশুনিতে ২ হাজার ৩৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৩৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ সরিষাচাষিকে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ১০ জন মুগডালচাষিকে ৫ কেজি করে মুগের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১৫০ জন সূর্যমুখীচাষিকে ৮০০ গ্রাম করে বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি জিপসাম ও ১ কেজি বোরন সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল সোবহান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা আসন্ন রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শনে জেলা শিক্ষা কর্মকর্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শনে জেলা শিক্ষা কর্মকর্তা

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর সোমবার (২৩ নভেম্বর) তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

পরিদর্শনকালে জেলা শিক্ষা কর্মকর্তা পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা বৃদ্ধি, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষক এস এম জাহাঙ্গীর হাসান, অজিয়ার রহমান, বিশ্বজিৎ গুহ, নুরুল ইসলাম, তহুরা খানম, অশোক কুমার, আনিছুর রহমান ও রবি শংকর।