বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মহাসড়কের দুই পাশে তালগাছ লাগাবে আরটিভি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় মহাসড়কের দুই পাশে তালগাছ লাগাবে আরটিভি

নিজস্ব প্রতিনিধি: বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাতক্ষীরায় মহাসড়কের দুই পাশে তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব একই সড়কের দুই পাশে আরও ৫০০ তালগাছের চারা রোপণের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর এলাকায় তালগাছের চারা রোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আরটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় যশোপল্লী মহাশ্মশান কমিটি। কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন আরটিভির বার্তাপ্রধান ইলিয়াস হোসেন।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান তাঁর বক্তব্যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং দেশ-বিদেশের বিভিন্ন উদাহরণ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি মোশারফ হোসেন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, ছাত্রদল নেতা মারুফ হোসেনসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।

Ads small one

শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে, বিজয়ের ঠিক আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে দেশের শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, গবেষকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে। স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে সংঘটিত এ হত্যাযজ্ঞ জাতির ইতিহাসে এক গভীর বেদনাবিধুর অধ্যায়। শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর পালিত হয় শহিদ বুদ্ধিজীবী দিবস।

দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ।

সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের সার্বিক কর্মপরিকল্পনা, অনুষ্ঠান আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালা ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
তালা ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

তালা প্রতিনিধি: সাতক্ষীরাার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন তালা প্রেসক্লাবের সাংবাদিকরা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের সহযোগিতা এবং প্রশাসনের সঙ্গে পারস্পরিক সমন্বয়ের বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুখ হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু এবং সদস্য কে এম শাহিনুর রহমান, ফারুক সাগর ও কামাল হোসেন প্রমুখ।

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিখোঁজ ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিখোঁজ ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে দুই শিশুসহ ছয়জন আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আরোহীদের সন্ধানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে মার্কিন কোস্ট গার্ড।

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, একক ইঞ্জিনবিশিষ্ট ‘সেসনা ২১০’ মডেলের উড়োজাহাজটিতে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুটি ছেলে শিশু ছিল। মঙ্গলবার বিকেলে মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে মেক্সিকো উপসাগরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রাথমিক তথ্যে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মিসিসিপির পাসকাগৌলার দক্ষিণ-পশ্চিমে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এফএএ টাওয়ার থেকে জানানো হয় যে তারা উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট গতিতে নিচে নামছিল এবং শেষ পর্যন্ত হর্ন আইল্যান্ডের দুই মাইল উত্তর-পূর্বে পানিতে আছড়ে পড়ে।

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহততুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত
দুর্ঘটনার পরপরই একাধিক সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। কোস্ট গার্ড জানিয়েছে, তল্লাশি চালানোর সময় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কোনও আরোহীর সন্ধান মেলেনি।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি নিউ অরলিন্স থেকে উড্ডয়ন করেছিল এবং ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

সূত্র: এবিসি ‍নিউজ