সাতক্ষীরায় রোটার্যাক্ট ক্লাবের নতুন কমিটি: সভাপতি কর্ণ, সম্পাদক মেহেদী
সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কর্ণ বিশ্বাস কেডি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান।
সম্প্রতি শহরের স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে ক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেনের পরিচালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিক মুজাহিদ ও মুজাহিদুল ইসলাম। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. আমিনুর রহমান এবং যুগ্ম সম্পাদক পদে শারমিন আক্তার রিয়া নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেনÑ নূর ইসলাম, সাদিয়া সুলতানা, সুকান্ত দাস, মোকাররাম বিল্লাহ ইমন, পূজা সরকার এবং আতিক। প্রেসবিজ্ঞপ্তি









