সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৪০৯ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৪০৯ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বেলা পৌনে ২টায় র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের এক অভিযানে সাতক্ষীরা সদর থানার হাড়দ্দাহ এলাকা থেকে উক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসময় আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর থানায় হাড়দ্দাহ গ্রামের মৃত জেহের আলীর ছেলে আব্দুস সামাদ (৪১) এবং একই এলাকার মৃত সোনা মোড়লের ছেলে মোঃ আনিসুর রহমান (৪০)।
র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাড়দ্দাহ এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং ফেন্সিডিলসহ উক্ত দু’জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদ্বয়কে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।










