সাতক্ষীরায় স্বদেশ-এর উদ্যোগে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি: অধিকারভিত্তিক সংগঠন ‘স্বদেশ’-এর বাস্তবায়নে এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সাতক্ষীরায় আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ প্রোগ্রামের আওতায় ‘এঙ্গেজ নাও’ প্রকল্পের অধীনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে শহরের পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়, দ্য পোল-স্টার পৌর হাইস্কুল ও শিবপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকেরা এতে অংশ নেয়। যুক্তি-খ-ন শেষে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ‘বিনাদ’ (বিদ্যালয় নাট্যদল) দল বিজয়ী হয়।
এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম ও প্যারালিগ্যাল শরিফুল ইসলাম।









