এবি পার্টি সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় সভা
সংবাদদাতা: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
জেলা পার্টির সভাপতি ডা. সালাউদ্দিন শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জি এম আবু সাঈদ, মো. শহিদুল ইসলাম, মো. আব্দুস সাত্তার, সুবর্ণা ম-ল, তালা উপজেলার আহ্বায়ক দীপক দাশ, আশাশুনি উপজেলার আহ্বায়ক আজগর আলী, পৌরসভার সাধারণ সম্পাদক মোছা. শিরিনা সুলতানা, কলারোয়া উপজেলার মো. মিজানুর রহমান ও কালিগঞ্জ উপজেলার মো. জাকির হোসেন।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণ, সাংগঠনিক কর্মকা- গতিশীল করা এবং ১১ দলীয় জোটের আগামী ৩১ অক্টোবরের খুলনা বিভাগীয় লংমার্চ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।









