সাতক্ষীরায় ৮৭০ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
সংবাদদাতা: সাতক্ষীরায় ৮৭০টি অসহায়, হতদরিদ্র, বিধবা, এতিম ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নবজীবন, পলাশপোল, সাতক্ষীরার উদ্যোগে এবং নবজীবন ইউকের আর্থিক সহযোগিতায় ‘ঋড়ড়ফ ভড়ৎ জবংরষরবহপব ঈষরসধঃব ঠঁষহবৎধনষব চবড়ঢ়ষব ঝঁঢ়ঢ়ড়ৎঃ চৎড়লবপঃ’ প্রকল্পের আওতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আয়োজিত এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সেমাই, ১ কেজি খেজুর, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, ২০০ গ্রাম গুঁড়া মরিচ ও ২০০ গ্রাম গুঁড়া হলুদ দেওয়া হয়।
নবজীবন কার্যনির্বাহী পরিষদের সভাপতি শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত।
অর্ণব দত্ত নবজীবনকে খাদ্যসামগ্রীর পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সার ও কীটনাশক দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাতক্ষীরা অঞ্চলের প্রধান চালিকা শক্তি কৃষি। কৃষকেরা ঘুরে দাঁড়াতে পারলে পুরো অঞ্চল আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশরাফ আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবজীবনের পরিচালক খান ফাহিম আল ফুয়াদ। আরও উপস্থিত ছিলেন নবজীবনের সহকারী এইচআর ও অ্যাডমিন কর্মকর্তা রোকনুজ্জামান, প্রধান হিসাবরক্ষক সরদার আল মামুন, প্রকল্প ব্যবস্থাপক অছিউল আলমসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।









