সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার, চুড়ান্ত প্রার্থী ৩৮
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিলকারী বৈধ ৪৩ জনের মধ্যে ৫ জন প্রার্থীপদ প্রত্যাহার করেছেন। এরমধ্যে সভাপতি পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১ জন।
নির্বাচন কমিশনের সদস্য এড. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সভাপতি পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এড. সৈয়দ ইফতেখার আলী ও ডক্টর রবিউল ইসলাম খান।
যুগ্ম সম্পদক পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন এড. মো. মিজানুর রহমান বাপ্পী ও এড. মো. সাহেদুজ্জামান সাহেদ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রত্যাহার করেছেন সালাউদ্দীন আহমেদ ইকবাল।
চুড়ান্ত তালিকায় সভাপতি পদে বর্তমানে ৩ জন রয়েছেন। তারা হলেন আলহাজ শেখ এমদাদুল ইসলাম, এ এস এম আশরাফুল আলম ও মো. আব্দুল মজিদ।
সহসভাপতি পদে পাঁচজন হলেন এম আবু বকর, খগেন্দ্র নাথ ঘোষ, মো. আজিবর রহমান, মো. আশাফউদ্দৌলা (সুমন) ও মো. মোস্তফা জামান।
সাধারণ সম্পাদক পদে চারজন হলেন এম এস হাসান (শহীদ), মো. আকবর আলী, মো. নুরুল আমিন ও মো. সাইদুর রহমান। যুগ্ম সম্পাদক পদে দুইজন হলেন মো. কামরুজ্জামান (ভুট্টো) ও মো. হুমায়ুন কবীর।
কোষাধ্যক্ষ পদে তিনজন হলেন এ কে এম শামসুদ্দোহা (খোকন), মো. শামীমুর রেজা (শামীম) ও সিরাজুল ইসলাম।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দুইজন হলেন মো. আসাদুর রহমান (বাবু) ও মোস্তফা ইমরান মেহেদী। সহসম্পাদক (লাইব্রেরি) পদে তিনজন হলেন মো. আব্দুল জলিল, মো. রফিকুল ইসলাম (খোকন) ও মো. সফিকুল ইসলাম।
সহসম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে চারজন হলেন আলমা ফুয়াদ হাবীব (টিটন), মো. রফিকুল ইসলাম (রফিক), মো. সাইফুল্লাহ ও সুনীল কুমার ঘোষ। মহিলা বিষয়ক সম্পাদক পদে দুজন হলেন মোছা. নাদিরা পারভীন ও মোছা. ফারজানা ইয়াসমিন (লিমা)।
এ ছাড়া সদস্য পদে ১০ জনের নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন এস এম এম এস বায়েজিদ, জি এম আসাদুজ্জামান (আসাদ), মো. এবাদুল হক, মো. জাফর উল্লাহ, মো. শামীম জাহান (রুবেল), মো. ওয়ালিউল্লাহ, মনোয়ারা পারভীন, সাইদুর রহমান, সফিকুল ইসলাম ও শেখ রাশিদুজ্জামান (সুমন)।









