সাতক্ষীরায় মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ভূমিহীন আন্দোলনের দোয়া
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। মঙ্গলবার বিকেলে সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. আশরাফুল ইসলাম গাজী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুস সাত্তার ও অ্যাডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ এবং কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. আহম্মাদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর সভাপতি আনোয়ার হোসেন খোকন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাবলু, দপ্তর সম্পাদক মো. রাজ আহমেদ লাভলু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফফার, মনিরুজ্জামান মনি, মো. রাজু হোসেন, মো. রেজাউল ইসলাম, মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আহম্মদ আলী। প্রেসবিজ্ঞপ্তি









