সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) জেলা স্টেডিয়াম সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরার জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন খান, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত রেফারি তৈয়েব হাসান বাবু এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক ইমাদুল হক খান।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি রফিকুল ইসলাম খান, সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান ও দপ্তর সম্পাদক পিপুল খান। সাধারণ সভা শেষে পদোন্নতিপ্রাপ্ত রেফারিদের সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য মনিরুজ্জামান মনি।









