সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ছাত্রশিবিরের অর্থসহ কুরআন বিতরণ
সংবাদদাতা: ১১ মে “কুরআন দিবস” উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ ফ্রি কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার স্কুল বিভাগ।
১২ মে (মঙ্গলবার) বেলা ১২ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্কুল বিভাগের সভাপতি মোঃ খালিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন শহর শাখার শিক্ষা, মানবসম্পদ ও ভর্তি কোচিং সম্পাদক আবু সালেহ সাদ্দাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল রাজিব, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা এবং পৌরপূর্ব থানা সভাপতি জুবায়ের আহমেদ।
অনুষ্ঠান শেষে ৩০ জন সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ ফ্রি কুরআন বিতরণ করা হয়।









