সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে অধিপরামর্শ সভা
সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একটি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র সহায়তায় অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এই সভার আয়োজন করে।
বিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিজি’র সমন্বয়ক সেলিনা খাতুন, সদস্য রাশেদুল ইসলাম, আছিয়া খাতুন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইয়েস সদস্য প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা। সভায় অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি






