সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বাংলা নববর্ষ উদযাপন
নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলার বুকে সম্পুর্ণ নতুন সাজে এলো ১৪৩৩ বঙ্গাব্দ।
আর সেই ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয় বৈশাখী অনুষ্ঠান। সকালে উপাধ্যক্ষ ছন্দা রাহার নেতৃত্বে কোমলমতি শিক্ষার্থীদের সমন্বয়ে শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে দিয়ে নবারুন মোড় হয়ে সদর উপজেলা প্রদক্ষিণ করে স্কুলে ফিরে আসে। এরপর শুরু হয় পান্তা উৎসব। সেখানে ছিল বাঙ্গালির ঐতিহ্যবাহী খাবার পান্তাভাত, বাগদা চিংড়ি, আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, দধি, চিড়া, বেলের সরবত, ঘোলসহ বিভিন্ন বাঙালিয়ানা খাদ্য।
এছাড়া স্কুল ক্যাম্পাসে ছিল মাটির তৈরি পুতুল, হাড়ি, কলস, রকমারি পিঠাসহ বিভিন্ন খাবারের দোকান। আর এই সমস্থ দোকানে ছিল কোমলমতি ছাত্র ছাত্রীদের উপছে পড়া ভিড়। এরপর স্কুল শিক্ষক আশরাফুল ইসলাম সানার সঞ্চালনায় ছাত্র-ছাত্রীদের মধ্যে শুরু হয় নাচ, গান, কবিতা সহ যেমন খুশি তেমন সাজ। সবশেষে স্কুলের শিক্ষক সুশান্ত ঘোষের রচনা ও পরিবেশনায় নাটক মন্তস্থ হয় “মজার ঘোলওয়ালা”।
যেখানে অভিনয় করেন চতুর্থ শ্রেণির ছাত্রী তাসবিহ্ আবেদিন, আনিশা রহমান জুহি, মুমতাহিনা রিমঝিম, জিনিয়া ইসলাম এবং পঞ্চম শ্রেণির ছাত্রী শায়না। সবচেয়ে আকর্ষণ ছিল ছাত্র ছাত্রীদের ও অভিভাবকদের পরিবেশনায় বিভিন্ন বাঙালিয়ানা খাদ্য ও খেলনা সামগ্রী সমন্বিত স্টল।
আজকের এই দিনটি স্কুলের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ বিভিন্ন গান ও নৃত্যের মধ্যদিয়ে এক আনন্দময় মুহুর্তে সবাই মেতে উঠে। উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত অধ্যক্ষ আহেমদুর রহিম রহিম। তিনি অনুষ্ঠান চলাকালীন সময়ে সবকটি স্টল ঘুরে উৎসাহ প্রদান করেন।












