মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্বেগ ও সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্বেগ ও সুস্থতা কামনা

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর স্ত্রী হেনা এলাহী অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে প্রেস ক্লাবের সদস্য ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান ফিরোজ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

অসুস্থ হেনা এলাহী ও আহত সাংবাদিক মশিউর রহমানের আশু আরোগ্য ও সুস্থতা কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতারা।

বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম এবং নির্বাহী সদস্য আইনজীবী খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার। প্রেসবিজ্ঞপ্তি

 

 

 

 

Ads small one

আশাশুনির কাদাকাটিতে এক রাতে ৩ স্থানে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
আশাশুনির কাদাকাটিতে এক রাতে ৩ স্থানে চুরি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে একরাতে ৩ স্থানে চুরি সংঘটিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে হলদেপোতা ব্রীজের কাছে এ চুরির ঘটনা ঘটে।
কয়েকটি ইউনিয়ন ও উপজেলার সাথে সংযোগ সৃষ্টিকারী হলদেপোতা ব্রীজের কাছে কাদাকাটি গ্রামের আব্দুল হান্নান গাজীর ছেলে ভোলা ও সাবুদ আলী সরদারের ছেলে আব্দুল আলিমের দোকান এবং আরার গ্রামের মৃত সমজেল সরদারের ছেলে আব্দুল কাদেরের মৎস্য ঘেরের বাসা রয়েছে। সোমবার রাতে ভোলা ও আলিম দোকানে তালা লাগিয়ে প্রতিদিনের ন্যায় বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে দোকানে গিয়ে দেখেন ভোলার দোকান ঘরের চালের অ্যাডবেস্টারের টিন ফাঁকা। এবং দোকানে থাকা ৩টি বালতি, মূল্যবান মালপত্র (মূল্য অনুমান ১ লক্ষ টাকা) ও নগদ ২৫০০ টাকা চুরি হয়েছে। পাশে আলিমের স্টল দোকানে তালা ভেঙ্গে পাশের মসজিদের ৮৫০ টাকা ও অনুমান ৫০০০ টাকার মালপত্র চুরি হয়ে গেছে। একই স্থানে আব্দুল কাদের তার মৎস্য ঘেরের বাসায় সোমবার রাতে ক্রয়কৃত ১০হাজার টাকার মাছ রেখে বাড়িতে যান। চোরেরা বাসার দরজা ভেঙ্গে মাছগুলো নিয়ে যায়। এলাকাবাসী মোড়ে অবস্থিত সিসি ক্যামেরা সচল করা ও স্ট্রিট লাইটটি মেরামত করে চালু করার ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আমাদী ইউনিয়নে মিষ্টি বিতরণ নিয়ে মারামারি, পরে সালিসে সমাধান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
আমাদী ইউনিয়নে মিষ্টি বিতরণ নিয়ে মারামারি, পরে সালিসে সমাধান

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রসমলাই বিতরণকে কেন্দ্র করে হিসাব সহকারী ও গ্রাম পুলিশের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
পরিষদ সূত্র জানায়, বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম পুলিশ প্রসেনজিৎ পরিষদের কর্মচারীদের মধ্যে রসমলাই বিতরণ করছিলেন। এ সময় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর কু-ু ও প্রসেনজিতের মধ্যে সামান্য কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে গ্রাম পুলিশ প্রসেনজিৎ আহত হন।
ঘটনার আকস্মিকতায় পুরো ইউনিয়ন পরিষদ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে উদ্যোগ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। তাঁদের হস্তক্ষেপে পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেওয়া হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

ইসলামী সমাজকল্যাণ পরিষদের শুকনো খাবার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ইসলামী সমাজকল্যাণ পরিষদের শুকনো খাবার বিতরণ

‎নিজস্ব প্রতিনিধি: ‎সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এতিম ও অসহায় পরিবারের মাঝে ত্রি-মাসিক শুকনো খাবারের প্যাকেজ বিতরণ করা হয়েছে। ‎সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সদস্য মাওলানা মহিবুল্লাহ মুহিব এবং মিডিয়া সদস্য আব্দুল হাকিম ও মেহেদী হাসান শিমুল।
‎এ সময় ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের মৃত ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলামের এতিম শিশু কন্যা হালিমাতুল ছাদিয়া (৭)-এর হাতে ত্রি-মাসিক শুকনো খাবারের প্যাকেজ ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
‎সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, সাবান, ডিটারজেন্ট, বিস্কুট, আপেল, জুতা, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য।
‎ইসলামী সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।