সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় শহরের আল-আমিন ট্রাস্টে অবস্থিত সদর উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলামসহ উপজেলা কর্মপরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।












