সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাত লক্ষাধিক টাকার মালামাল ও মাদকদ্রব্য আটক
পত্রদূত রিপোর্ট: বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা, কুশখালী ও পদ্মশাখরা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, মোটরসাইকেল, ইয়াবা ও উইনকোরেক্স সিরাপ আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার চারাবাড়ি হতে ২ লাখ ৩৪ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালী হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার ছয়ঘড়িয়া হতে ৫২ হাজার ৫০০ টাকার ১৫ কেজি ভারতীয় গাঁজা আটক করে।
এছাড়াও, পদ্মশাখরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার দাসপাড়া হতে ২ লাখ ১৩ হাজার ২০০ টাকার ৩৩ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ ও মোটরসাইকেল আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৯ হাজার ৭০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।









