স্বদেশের আয়োজনে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প
স্বদেশ সংস্থার বাস্তবায়নে ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’, সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় নাগরিকতা; সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রোগ্রামের অধীনে ‘এনগেজ ঘরনি’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার শিবপুর ইউনিয়নের চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের নারী সদস্য মোছা. আনজুয়ারা খাতুনের সভাপতিত্বে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন ও জেলা তথ্য অফিসের মো. মনিরুজ্জামান। ক্যাম্পে নারী ও শিশু অধিকার, শিশু নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা এবং বিদ্যমান আইন সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি আগত সেবাপ্রার্থীদের বিভিন্ন বিষয়ে বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করা হয়।
কমিউনিটি লিগ্যাল ক্যাম্পে আইনগত পরামর্শ প্রদান করেন অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন। উক্ত ক্যাম্পে এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে আইনগত সেবা নেন। সার্বিক সহযোগিতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম ও প্যারালিগ্যাল মো. শরিফুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি






