হায়রে মানুষ সাধু!
জয়ন্ত কুমার চঞ্চল
নিজেকেই বিকিয়ে
যা ছিল তা হারিয়ে
হায়রে মানুষ সাধু,
অবশেষে পাওনা
এতটাই কমনা
বাড়াবাড়ি শুধু শুধু!
আপদে বা বিপদে
মানবতা সুবাদে
হোকনা একটু কষ্ট,
প্রতিদিন সকালে
যথারীতি কপালে
জুটেই চলে অনিষ্ট!
মধুমায়া কৃত্রিম
নির্বাক ভিকটিম
আমিতো প্রায়ই হই,
খুব করে দেখিতো
ভালো থাকে তারা তো
মরে বাঁচা মিছে হৈচৈ!
এমন কি যে বার্তা
রেখেছেন কর্তা
ভাবছি শুধু তাই,
অপরের কাঁদিয়ে
ষড়যন্ত্রে ফাঁসিয়ে
ওরা এতই সুখ পায়!












