হার্ট অ্যাটাকের রোগীকে দেখতে হাসপাতালে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হার্ট অ্যাটাকের রোগী মো. চঞ্চল হোসেনকে দেখতে গেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের সদস্য এবং ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নে দলটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।
গত সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে তিনি হাসপাতালে গিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবতোলা-মাছখোলা গ্রামের বাসিন্দা চঞ্চল হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বর্তমানে হাসপাতালের হৃদ্রোগ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মো. শহিদুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, নায়েবে আমির হাফেজ নজরুল ইসলাম, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা শাহিনুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এবাদুল ইসলাম ও দায়িত্বশীল হাফেজ মো. শাহেদুজ্জামান। তাঁরা রোগীর চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চঞ্চল হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন।






