সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অত সহজ নয় বিচারকের দায়িত্বটা: মোশাররফ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
অত সহজ নয় বিচারকের দায়িত্বটা: মোশাররফ

দেশের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম । সম্প্রতি ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত (বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর) আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাভাসি’র ২০২৫-২৬ সালের প্রধান বিচারক হিসেবে দেখা যাবে এই নাট্যসম্রাটকে। বিচারক হিসেবে এবারই প্রথম নিজেকে এমন দায়িত্বে যুক্ত করে বাভাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই গুণি অভিনেতা । তিনি বলেন, ‘আমার এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এইটাই আমার প্রথম দায়িত্ব পাওয়া। ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে বিচারক হিসেবে এমন একটি দায়িত্বে রাখার জন্য।’

নিজের দায়িত্বে সবসময় সেরাটা দেওয়ার চেষ্ঠা করেন মোশাররফ করিম। তিনি এ বিষয়ে বলেন, ‘বিচারক শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু ততটা সহজ নয়। তবে আমি জীবনে যেকোনো কাজে আমার সেরাটাই দেয়ার চেষ্টা করি।

চলচ্চিত্রের প্রতিটি কার্যক্রমের যোগ্যতার ভিত্তিতে শ্রেণি অনুযায়ী নতুনদের প্রতিভা বিকাশের এক সৌন্দর্যমন্ডিত মাধ্যম হিসেবে বাভাসি চলচ্চিত্র উৎসব অনন্য ভূমিকা রাখছে। এ বিষয়ে এই অভিনেতা বলেন, ‘বাভাসি সত্যি অসাধারণ এক প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধাবিকাশের সুযোগ রয়েছে।‘ এই উৎসবটিতে জয়ের মুকুট অর্জন করে অনেকেই মিডিয়ায় নিজ নিজ মেধার পরিচয় দিয়ে নিজ কর্মগুণে এগিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, প্রতি বছরই বাভাসি’র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র চলচ্চিত্র জমা পড়ে । এবার বাভাসিতে প্রথম রাউন্ডের জন্য ৭৫টি চলচ্চিত্র জমা পড়েছে। যার মধ্যে প্রাথমিক বাছাই পর্বে ৫২টি চলচ্চিত্র সিলেকশন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করে পরবর্তীতে ফাইনাল রাউন্ডের জন্য ৭টি চলচ্চিত্র বাছাই করা হবে।

Ads small one

প্রধানমন্ত্রীর সাথে অ্যাডভোকেট ইফতেখার আলীর সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর সাথে অ্যাডভোকেট ইফতেখার আলীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে রোববার রাতে সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: স্বচ্ছ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার সামাজিক সংগঠন ‘শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা’-এর ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন ও নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ উপস্থিতি এবং সংস্থার সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে মো. সিহাব সিদ্দিকী সভাপতি, আজমিরা খাতুন সহ-সভাপতি এবং মো. রিপন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-কোষাধক্ষ পাপিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শহীদ হোসেন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হাফিজ।
নির্বাচনী সভায় সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুর রহমান উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা ও সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংস্থাসংশ্লিষ্ট মোট ৩০জন সদস্যের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

oplus_0

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) স্কুলের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের এডহক কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মো. হাফিজুল ইসলাম, অভিভাবক সদস্য রবীন্দ্র কর্মকার, সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম, গীতা রাণী সাহা, শামীমা আক্তার, অরুন কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, ভানুবতী সরকার, খালেদা খাতুন, আসমাতারা জাহান, আজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে সিনিয়র শিক্ষক এসএম শহীদুল ইসলাম।