‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সংবাদদাতা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘অধিকার’-এর সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর ও সাংবাদিক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অধিকারকর্মী ও সাংবাদিক শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক ফিরোজ হোসেন, মোহিনী পারভীন, খান নাজমুল হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক হাফিজুল ইসলাম, ‘অধিকার টিম সাতক্ষীরা’-এর সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মী, ছাত্রনেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা।






