শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকে দাঁড়ানোর আহ্বান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকে দাঁড়ানোর আহ্বান

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: মাদক, চুরি, চাঁদাবাজি ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পূর্বে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজার জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

ওসি এইচ এম শাহীন বলেন, মাদক, চুরি, চাঁদাবাজি ও ইভটিজিং ঠেকাতে পুলিশের সঙ্গে সাধারণ মানুষকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এলাকার যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।

অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তান সন্ধ্যার পর কোথায় সময় কাটাচ্ছে, স্কুলে নিয়মিত যাচ্ছে কি না এবং কাদের সঙ্গে চলাফেরা করছেÑএসব বিষয়ে বাবা-মাকে নিয়মিত নজর রাখতে হবে। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদক নির্মূলে স্থানীয়দের সহযোগিতা চেয়ে ওসি বলেন, মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে সরাসরি পুলিশকে জানাতে হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। দেবহাটাকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে পুলিশ এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

Ads small one

সে মালা তোমার জন্য

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
সে মালা তোমার জন্য

কিশোরীমোহন সরকার
এখনও অনেকটা পথ হাঁটা বাকি
পেরুতে হবে গোটাকয়েক টিলা, দুটো পাহাড়
একটা সাগর, অর্ধেকটা মরুভূমি;
ছোটখাট কয়েকটি খরস্রোতা নদীও জানাচ্ছে আহ্বান!
তুমি হাত বাড়ালে ভাবতাম না
বিশ্বাস করো, আদৌ ভাবতাম না!
পার হয়ে যেতাম– কুয়াশা, রোদ্দুর, মেঘ, বৃষ্টি, ঢেউ…
হাতছানি দিচ্ছে আর্মস্ট্রং, উৎসাহ যোগাচ্ছে রবার্ট ব্রুস
মন্ত্র দিচ্ছে মৌমাছি, মালা গেঁথে দাঁড়িয়ে প্রতীতি।
গিরি, তুমি না চাইলেও মালা আমি পরবই!
সে মালা তোমার জন্যেÑ
‘তোমায় সাজাব যতনে কুসুম রতনে…’

 

অষ্টাদশী কন্যার নগর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
অষ্টাদশী কন্যার নগর

মুকুল ম্রিয়মাণ
ষোড়শী চক্রযানে করে-
সতেরোটি সেতু পার হলে পরে
অষ্টাদশী কন্যার নগর।

ভবনে ভবনে উড়ছে সেখানে
গোলাপি বস্ত্র নিশান,
সেদিকেই হেঁটে যাচ্ছে সব
আকাশি হৃদয় রাস্তা,
রজঃস্বলা নদীরা খুলছে সব
নব গ্রন্থ পৃষ্ঠা।

ভিন্ন ঘোরের নিকটবর্তী হচ্ছে
আরো দু’টি তাপালু অধর,
সতেরোটি সেতু পার হলে পরে
পাবে যৈবতী কন্যার নগর।

মুঠো ভর্তি রোদ্দুর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
মুঠো ভর্তি রোদ্দুর

 

কাজী গুলশান আরা
চোখ যায় যদ্দুর
তোমার অখ- বিস্তৃত ক্যানভাসÑ
চাইলেই আঁকতে পারো নীল সিঁড়ি
অরণ্যের গহীন শ্যামল
হতে পারোÑ
সৃষ্টির উন্মাদনায় নেশাতুর
চোখের তারায় বাঁধতে পারো সুনীল আকাশ
বুক ভর্তি বারুদ
পেরিয়ে যাও জোনাক জ্বলা মাঠ

ছুঁয়ে দাও মায়ের হাসি
বাগানের ফুল
অমরত্ব পাক বাবার শার্ট
মুছে ফেল অপ্রাপ্তির অমানিশাÑ
এসোÑ
সব ভুলে বলিÑভালোবাসি…