অসুস্থ জামায়াত নেতা আবদুল মান্নানকে দেখতে গেলেন দলীয় নেতৃবৃন্দ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুল মান্নান অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। সোমবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাড়িতে যান জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন। সোমবার বিকেলে নেতৃবৃন্দ তাঁর শয্যাপাশে উপস্থিত হয়ে স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন। দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল হক, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, সমাজকল্যাণ সেক্রেটারি ও প্রতাপনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াসাত আলী, প্রতাপনগর ইউনিয়ন আমীর মাওলানা ওহিদুজ্জামান ও নায়েবে আমীর মাওলানা কামরুজ্জামান প্রমুখ। নেতৃবৃন্দ তাঁর সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।









