অসুস্থ জামায়াত নেতা আব্দুল গফফারকে হাসপাতালে দেখতে গেলেন জেলা আমীর মুকুল
নিজস্ব প্রতিনিধি: অপারেশনজনিত কারণে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন ভোমরা ইউনিয়ন জামায়াতের টিম সদস্য আব্দুল গফফারকে দেখতে গেছেন জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালে তাঁকে দেখতে যান সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর ও ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারি ও ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান এবং ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান প্রার্থী প্রভাষক ইকবাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় নেতারা আব্দুল গফফারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।












