পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট দুপুরে ওসির কার্যালয়ে মতবিনিময়কালে ওসি শেখ আউয়াল কবির মাদক-জুয়াসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন। এর পূর্বে বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে নবগঠিত উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব হিমাদ্রী শেখর দের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদ সদস্য মৃত্যুঞ্জয় সরদার, কৃষ্ণেন্দু দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, অধ্যাপক রবীন্দ্র নাথ কর্মকার, অনিতা রানী মন্ডল, সুনিল কুমার মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, রাম প্রসাদ পাল, সাংবাদিক কৃষ্ণ রায়, সরল মন্দির কমিটির সভাপতি সরঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক উজ্জ্বল বিশ্বাসসহ কমিটির সদস্য সাংবাদিক বিভাসেন্দু সরকার, গৌরাঙ্গ মন্ডল, শিক্ষক কনক চন্দ্র সরকার, কিরণ চন্দ্র ঢালী, পলাশ বিশ্বাস, কিনু পাল, কল্যাণ মন্ডল, শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, নবদ্বীপ কুমার সরদার, বিপুল সরদার ও নটোবর মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক কমিটির সদস্য জীবন কিশোর মন্ডল, পৌর কমিটির অখিল মন্ডল, দীপঙ্কর মন্ডল ও গৌরপদ মন্ডলসহ অনেকে। সভায় আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।












