সাতক্ষীরায় কৃতি এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় শহরের পলাশপোল এলাকায় রয়েল প্লাস কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা ৯৩’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মো. সাব্বির হোসেন, মোফাজ্জেল বাবু, জাহিদ আল মাসউদ, সেহেলী শিল্পী, মো. হাবিবুল্লাহ, মিল্টন মাসুম বিল্লাহ, রমজান আলী, রবিউল সুমন, ইদ্রিস আলী শোভন, ইলিয়াস ইকবাল, সিদ্দিক আলী, আলী আশরাফ, নাজমা বানু, শাহানাজ পারভীনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাঁদের দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।






