রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ঝাউডাঙ্গায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
ঝাউডাঙ্গায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সহসভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ।

বিশেষ অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি আলতাফ হোসেন, ইউনিয়ন বিএনপির ১ নম্বর সদস্য আমির হোসেন ও যুবদল নেতা ইউসুফ আলী।
এ ছাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান।

Ads small one

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্যামনগরে বিএনপির র‌্যালি ও পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্যামনগরে বিএনপির র‌্যালি ও পথসভা

শ্যামনগর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শ্যামনগর পৌর সদরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীরের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক-ই-এলাহী।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুর রউফ, কৃষক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান, কৈখালী ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব সামছুদ্দোহা টুটুল, রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, রেজাউল ইসলাম, বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচনী গণসংযোগে ব্যস্ত রমজান আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
নির্বাচনী গণসংযোগে ব্যস্ত রমজান আলী

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের রেউই মাঝের পাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী। রোববার (৮ নভেম্বর) তিনি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

পাঁচরখীতে ১৫ মাদ্রাসার ৬০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
পাঁচরখীতে ১৫ মাদ্রাসার ৬০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতা

সংবাদদাতা: শিক্ষার্থীদের ধর্মীয় প্রতিভার বিকাশ এবং ইসলামী সংস্কৃতিচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে সাতক্ষীরার পাঁচরখীতে কুরআন তিলাওয়াত, আজান ও ইসলামী গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের পাঁচরখী দক্ষিণপাড়া ফুলকানিয়া মাদ্রাসা মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার ১৫টি মাদ্রাসা থেকে চারজন করে মোট ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়। কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৪ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।