আশাশুনি উপজেলা তরুণ দলের ৮২ সদস্যের কমিটি অনুমোদন
আশাশুনি প্রতিনিধি: দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল আশাশুনি উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। সাতক্ষীরা জেলা তরুণ দলের সভাপতি মো. আলমগীর কবির, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক মো. আবু মুছা এই কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত ৮২ সদস্যের এই কমিটিতে মো. নাভিদ নওরোজ আকাশকে সভাপতি এবং সাইফুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া ইঞ্জিনিয়ার শাহ মো. জাকির হোসেনকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং আলতাফ হোসেনকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সহসভাপতি পদে ইয়াকুব আলী, আছাদুল ইসলাম ও সাগর এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে তাজিকুর রহমান বিল্লাল ও মিঠু অন্তর্ভুক্ত হয়েছেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আশরাফুল রাজীব।
জেলা কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আশাশুনি উপজেলার অন্তর্গত সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করে জমা দেওয়ার জন্য নবগঠিত কমিটিকে নির্দেশনা প্রদান করেছে।












