আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার ম-লের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে অশ্রুসজল নয়নে বিদায় জানান।
পিটিএ কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকের দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের সততা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন।
উল্লেখ্য, নিরঞ্জন কুমার ম-ল ১৯৮৭ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০০ সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে সর্বশেষ ২০১৬ সাল থেকে আশাশুনি মডেল স্কুলে কর্মরত ছিলেন। সংবর্ধনা শেষে শিক্ষক ও অভিভাবক কমিটির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।









