সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কপিলমুনির সাংবাদিক এসকে আলীমের পরলোকগমন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
কপিলমুনির সাংবাদিক এসকে আলীমের পরলোকগমন

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কালান্তরের প্রতিনিধি এস কে আলীম (৫৫) আর নেই। ১৪ সেপ্টেম্বর দুপুর একটার দিকে কপিলমুনিস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক প্রয়াণে স্থানীয় সাংবাদিক ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক এস কে আলীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, কার্যকরী সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি জি এম এমদাদ, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক পলাশ মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস খান, প্রচার সম্পাদক জয় খান, এবং নির্বাহী সদস্য অসীম রায়, আসাদুল মালী, জি এম রফিকুল ইসলাম, এম আজিজুর রহমান ও আ. মজিদ গাজী। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Ads small one

সাংবাদিক এস কে আলীমের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
সাংবাদিক এস কে আলীমের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিনিধি: কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কালান্তরের কপিলমুনি প্রতিনিধি সাংবাদিক এস কে আলীমের (৫৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তালা প্রেসক্লাব।
সোমবার দুপুর একটার দিকে কপিলমুনিস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা প্রেসক্লাবের নেতারা। বিবৃতিদাতারা হলেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, জ্যেষ্ঠ যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, দপ্তর সম্পাদক বি এম বাবলুর রহমান, প্রচার সম্পাদক এস এম জহর হাসান সাগর, কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য এস এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির সাতক্ষীরা স্টাফ রিপোর্টার এস এম আকরামুল ইসলাম, মোঃ বাহারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আইনজীবী কবির আহমেদ, মোঃ সোহাগ হোসেন মোড়ল, শেখ ফয়সাল হোসেন, পার্থপ্রতিম মন্ডল, সাধারণ পরিষদের সদস্য মোঃ লিটন হুসাইন, মোঃ হাফিজুর রহমান, কাজী এনামুল হক বিপ্লব, খান আল-মাহবুব হুসাইন, কাজী জীবন বারী, মোঃ সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।
শোকবার্তায় তালা প্রেসক্লাবের নেতারা উল্লেখ করেন, সাংবাদিক এস কে আলীমের মৃত্যু স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেনÑএই প্রার্থনা জানান।

মাদকবিরোধী প্রতিবাদ করে হামলার শিকার জাকিরের পাশে জামায়াত নেতারা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
মাদকবিরোধী প্রতিবাদ করে হামলার শিকার জাকিরের পাশে জামায়াত নেতারা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে মাদকবিরোধী প্রতিবাদ করায় হামলার শিকার জাকিরের খোঁজখবর নিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
সোমবার রাতে তাঁরা জাকিরকে দেখতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সম্পাদক অধ্যাপক শহিদুর রহমান, ইউনিয়ন আমির মাওলানা জাকির হোসাইন, সম্পাদক মাওলানা ওসমান গনি, যুব সভাপতি আল মুজাহিদ, পেশাজীবী সভাপতি মাওলানা আব্দুল লতিফ, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ কামারুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ ওমর ফারুক, মাওলানা আব্দুল বারী ও মাওলানা শাহেদুজ্জামান। এ সময় নেতারা জাকিরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মরাজপুর বাজারে মাদকবিরোধী প্রতিবাদকে কেন্দ্র করে জাকিরের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি আহত হন।

ধুলিহরে প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
ধুলিহরে প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

জিএম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়। পরে শোভাযাত্রাটি ব্রহ্মরাজপুর বাজার হয়ে ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর, কোমরপুর, ধুলিহর, দামারপোতা ও মাটিয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
তাকদীর আহসান রুবেল ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শোভাযাত্রায় তাকদীর আহসান রুবেল উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। আগামী নির্বাচনে জনগণ তাঁকে নির্বাচিত করলে মানুষের কল্যাণে কাজ করে যাবেন। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান তুহিন, বিএনপি নেতা গোলাম মোস্তফা বাবু, শাহাজান সিরাজী, জমাত আলী, জাহারুল ইসলাম, মোঃ ইউসুফ আলী, আফছার আলী, আব্দুল আলী, ইলিয়াস বাবু, মোহাম্মদ আলী, আমিনুর রহমান বাবু, রফিকুল ইসলাম, ইউপি সদস্য মিনহাজ মোর্শেদসহ ছাত্রদল, যুবদল ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।