কপিলমুনি সিটি প্রেসক্লাবের শোক
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: দৈনিক যশোর বার্তা’র কপিলমুনি প্রতিনিধি এম আজিজুর রহমানের দাদী বানু বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন, সভাপতি এম আজাদ হোসেন, কার্যকরী সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি দীপ্ত বাংলা’র সম্পাদক জি এম এমদাদ, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক এস কে আলীম, কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক পলাশ মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস খান, প্রচার সম্পাদক জয় খান, নির্বাহী সদস্য অসীম রায়, আসাদুল মালী, মজিদ গাজী প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন, কপিলমুনিতে কর্মরত সাংবাদিক জি এম রফিকুল ইসলাম (দৈনিক অনির্বাণ)।












