কয়রায় চন্ডীপুর ও পাটনিখালী পূজাম-প পরিদর্শন করলেন জুবায়ের রহমান
কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজাম-প পরিদর্শন ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. জুবায়ের রহমান।
এ সময় তিনি ইউনিয়নের চন্ডীপুর সর্বজনীন দুর্গামন্দির এবং পাটনিখালী সর্বজনীন দুর্গামন্দিরে উপস্থিত হন। ম-পে পৌঁছালে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে মো. জুবায়ের রহমান দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা ও আয়োজনের খোঁজখবর নেন এবং উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।









