কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও চাল বিতরণ
কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও চালের (ডিও) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকিরের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা সমির কুমার সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবীদ তিলোক কুমার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, মহিলাবিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলম এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পূজা ম-পগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং উৎসব সুন্দরভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট পূজাম-পের প্রতিনিধিদের হাতে সরকারিভাবে বরাদ্দকৃত চালের ডিও হস্তান্তর করা হয়।












