মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজার নিরাপত্তায় উপকূলের ১৪৪ মন্দির-মন্ডপে সাড়ে তিন হাজার কোস্ট গার্ড মোতায়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
দুর্গাপূজার নিরাপত্তায় উপকূলের ১৪৪ মন্দির-মন্ডপে সাড়ে তিন হাজার কোস্ট গার্ড মোতায়েন

সংবাদদাতা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পূজাম-পের নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে কোস্ট গার্ডের ৩ হাজার ৫০০ সদস্য নিয়োজিত রয়েছেন। এর মধ্যে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলীয় এলাকায় ১৪৪টি মন্দির ও পূজাম-পের নিরাপত্তায় কাজ করছেন সদস্যরা।

গত ২০ অক্টোবর বিকেলে উপকূলীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান এসব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায়ও বাহিনীটি দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোস্ট গার্ডের আওতাধীন এলাকাগুলোর পূজাম-পে নিরাপত্তা নিশ্চিত করতে পূজার শুরু থেকেই সদস্যদের মোতায়েন করা হয়েছে।

 

পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।
কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘেœ, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বুধবার প্রতিমা বিসর্জনকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কোস্ট গার্ড মহাপরিচালক। বিসর্জনস্থলে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিমা বিসর্জনের সময় নদী বা জলাশয়ে নামার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান আশা প্রকাশ করেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে। নিরাপত্তা পরিদর্শনকালে কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Ads small one

আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনে আব্দুর রউফ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনে আব্দুর রউফ

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: গত ২০ অক্টোবর সন্ধ্যার পর সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন এলাকায় দুর্গোৎসবের ম-প পরিদর্শন করেছেন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ। আলিপুর হাটখোলা দাসপাড়া পূজাম-প পরিদর্শনকালে সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রথীন্দ্র দাস, সাধারণ সম্পাদক জীবন দাস ও উপদেষ্টা নিমাই দাসসহ কমিটির অন্যান্য সদস্যদের কাছে ১০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন আব্দুর রউফ। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কপিলমুনিতে পূজা ম-পে সাবেক চেয়ারম্যান ডাবলুর শুভেচ্ছা ও অনুদান প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
কপিলমুনিতে পূজা ম-পে সাবেক চেয়ারম্যান ডাবলুর শুভেচ্ছা ও অনুদান প্রদান

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জননন্দিত সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন পূজাম-পে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেছেন। গত ১৯ ও ২০ অক্টোবর বিকেল ৫টায় অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি কপিলমুনি বাজার থেকে শুরু করে আগড়ঘাটা, নাবা, হাউলী, গোয়ালবাথান, চিনামলা, কাশিমনগর ঘাটকান্দা, কাশিমনগর ঋষিপাড়া ও উত্তর কাশিমনগর ঋষিপাড়ার পূজাম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ১হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদ্যাপন, আজ বিজয়া দশমী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদ্যাপন, আজ বিজয়া দশমী

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা সারা দেশের মতো পাইকগাছা উপজেলার বিভিন্ন ম-পে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে। ম-পগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ২০ অক্টোবর দেশজুড়ে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত হয়। পাইকগাছা উপজেলায় ১৫১টি মন্দির বা ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। খুলনার পাইকগাছার বাজারখোলায় ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে উপজেলার পূজাম-পগুলো। সন্ধ্যায় বর্ণিল আলোকসজ্জা, দৃষ্টিনন্দন প্রতিমা আর ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে।
পাইকগাছার বিভিন্ন পূজাম-পে সকাল থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয়। সন্ধ্যার পর ম-পে ম-পে পূজারিদের ভিড় বাড়তে থাকে। কেউ দেবী দুর্গার প্রতিমার সামনে করজোড়ে প্রণাম করছেন, কেউ অঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের মুহূর্ত স্মরণীয় করে রাখতে ছবি তুলছেন। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভে ম-পগুলোতে বিরাজ করছে ভক্তিপূর্ণ পরিবেশ।
২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন ও এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনের জন্য দেশের বিভিন্ন পূজাম-পে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।