কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে ও হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি আ.ব.ম. আব্দুল মালেক। হেলভেটাস বাংলাদেশের সংস্থাসংক্রান্ত জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন, বিআরডিবি কর্মকর্তা প্রকাশ মল্লিক ও সহকারী সমবায় কর্মকর্তা তোরাব আলী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীন, সাংবাদিক ফরহাদ হোসেন, তরিকুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, শান্তনু অধিকারী, বাশিরুল ইসলাম, ইউপি সদস্য নাজমুচ্ছায়াদাত, শাহানারা জামাল, এনজিও প্রতিনিধি মেহেদী হাসান, আলতাফ হোসেন, উপজেলা যুব ফোরামের সদস্য রাসেল আহম্মেদ, খাদিজা সুলতানা, উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক মোল্ল্যা মনিরুজ্জামান, সদস্য আশিকুজ্জামান, শাহ আলম ও স্বপ্না ম-ল। সভায় সিএসও নেটওয়ার্কের কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।









