কলারোয়ায় আরএফকিউ পদ্ধতিতে টেন্ডার প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ হয়েছে: ইউএনও
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভায় সম্প্রতি আরএফকিউ (জঋছ) প্রক্রিয়ায় দরপত্র আহ্বান ও কার্যাদেশ প্রদান নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির সুনির্দিষ্ট আইনি ব্যাখ্যা দিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট আইন (চচঅ) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (চচজ) শতভাগ অনুসরণ করে সরকারি ই-জিবি (ব-এচ) পোর্টালে প্রকাশপূর্বক এসব কাজ সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম জানান, সরকারি কেনাকাটা ও দরপত্র প্রক্রিয়ায় কোনো প্রকার গোপনীয়তা বা অনিয়মের সুযোগ নেই। আরএফকিউ পদ্ধতির ক্ষেত্রে সংবাদপত্রে বিজ্ঞাপন বাধ্যতামূলক না হলেও ই-জিবি পোর্টালে তা সঠিকভাবে প্রকাশ করা হয়েছে। নিয়ম মেনে মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতেই কার্যাদেশ প্রদান করা হয়েছে। নিয়মকানুন না বুঝে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।












