সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

ধানদিয়ায় নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আসাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
ধানদিয়ায় নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আসাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ শুরু করেছেন বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, ব্যবসায়ী মো. আসাদুজ্জামান আসাদ।
এরই অংশ হিসেবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ম-প পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়, যা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।

Ads small one

ধুলিহরের কোমরপুরে মাদক ও চুরির আতঙ্ক, জনতার হাতে যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
ধুলিহরের কোমরপুরে মাদক ও চুরির আতঙ্ক, জনতার হাতে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে মাদক, চুরি ও অনলাইন জুয়ার অভিযোগে কয়েকজন যুবকের কর্মকা-ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। গত কয়েক দিনে গ্রামের বিভিন্ন মৎস্যঘের ও বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার হাজিখালী বিলে একটি মৎস্যঘেরে চুরির চেষ্টার অভিযোগে আজহারুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। তিনি গ্রামের শমসের আলী জমাদারের ছেলে। পরে ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টুসহ এলাকাবাসী তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়দের দাবি, আটকের সময় তার কাছে একটি দেশীয় ছুরি ছিল।
জিজ্ঞাসাবাদে একই গ্রামের আবুল হোসেনের ছেলে নাজমুল হোসেনের নাম উঠে আসে বলে স্থানীয়রা জানান। তার বিরুদ্ধে চুরি ও মাদকসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। তবে নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু জানান, এলাকায় নিয়মিত চুরির ঘটনা ঘটছে। হাজিখালী বিলে সিরাজুল ইসলাম খাঁ, মোস্তফা সরদার ও আব্দুর রশিদ খালিদের মৎস্যঘের থেকেও মাছ চুরির অভিযোগ রয়েছে। মাছ চুরির অভিযোগে আজহারুলকে গ্রামবাসী আটক করার পর পুলিশ তাকে নিয়ে যায়। অপরাধ প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।
কোমরপুর যুবসংঘের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম জানান, গ্রামের দুই-তিনজন যুবকের বিরুদ্ধে মাদক ও চুরিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে কর্মসংস্থানের উদ্যোগ হিসেবে আজহারুলকে ৪০ হাজার টাকা দিয়ে একটি মোটরভ্যান কিনে দেওয়া হয়েছিল। তবে কয়েক দিন পর তিনি আবার অপরাধে জড়িয়ে পড়েন।
তিনি আরও জানান, বিভিন্ন বাড়ি থেকে হাঁড়ি-পাতিল, বৈদ্যুতিক মোটরসহ মালামাল চুরির অভিযোগ রয়েছে। সমস্যা সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করতে গণস্বাক্ষর সংগ্রহ করে জেলা পরিষদের সহায়তা চাওয়ার প্রস্তুতি চলছে। এলাকাবাসী কোমরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো এবং যুবকদের টেকসই কর্মসংস্থানের দাবি জানিয়েছেন।

তালায় ক্ষিতিশ ম-ল হত্যা: বাম নেতাদের কাছে নিরাপত্তাহীনতার কথা জানাল পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
তালায় ক্ষিতিশ ম-ল হত্যা: বাম নেতাদের কাছে নিরাপত্তাহীনতার কথা জানাল পরিবার

সংবাদদাতা: খুলনার ডুমুরিয়া ও সাতক্ষীরার তালা উপজেলার সীমান্তবর্তী এলাকায় ক্ষিতিশ ম-লকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবি জানানো হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর নিজ ঘেরের বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ক্ষিতিশ ম-লকে একটি ঘেরে আটকে রাখা হয়। সেখানে চোর অপবাদ দিয়ে লোহার রড, হাতুড়ি ও ইট দিয়ে তার দুই পা ও বুকের পাঁজর ভেঙে চুরমার করা হয়। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সুলেখা ম-ল, দেবর সুকুমার ম-ল ও চাচাতো দেবর প্রকাশ ম-ল সোমবার জিয়ালা পূর্বপাড়ায় গেলে বাম জাসদ নেতা প্রফেসর ইদ্রিস আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, প্রকাশ সরকার ও সংবাদকর্মীদের কাছে এই বর্বরোচিত ঘটনার বিবরণ দেন। তারা জানান, ঘটনার পরপরই ১০ জনের নামে মামলা করা হলেও প্রভাবশালী আসামিরা বাদীপক্ষকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। আসামিরা মামলা তুলে না নিলে নিহতের ছেলেকে দেশছাড়া করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় তারা পুলিশ সুপার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের কাছে দ্রুত আসামি গ্রেপ্তারের পাশাপাশি নিজেদের নিরাপত্তা দাবি করেন।
জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার জানান, রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষিতিশ ম-লকে চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বস্তরে আন্দোলন গড়ে তোলা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও তালা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান মোল্লা জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তালায় ১৯টি দুর্গাপূজা ম-প পরিদর্শন করলেন বিএনপি নেতা রেজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
তালায় ১৯টি দুর্গাপূজা ম-প পরিদর্শন করলেন বিএনপি নেতা রেজা

তালা প্রতিনিধি: তালায় বিভিন্ন দুর্গাপূজা ম-প পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল ইসলাম রেজা।
তিনি তালা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৯টি দুর্গাপূজা ম-প ঘুরে দেখেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজাম-পের পরিবেশ, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।