আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে আইনজীবী ফোরামের প্রস্তুতি সভা
সংবাদদাতা: আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিট।
জেলা আইনজীবী সমিতির চতুর্থ তলার সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী এবং সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু এবং ল কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট ড. খান রবিউল ইসলাম সুইট। এ সময় সংগঠনের অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সভায় আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ অক্টোবর থেকে মনোনয়ন ফরম বিতরণ এবং আগামী ৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।








