কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
কলারোয়া প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকা-ের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ার বাসভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জি কে এম পাইলট হাইস্কুলের সামনে দিয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা গোলাম রসুল, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ও ইব্রাহিম হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং উপজেলা যুবদলের সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জু।
সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।












