শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন: প্রকাশ সভাপতি, দেবাশীষ সম্পাদক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন: প্রকাশ সভাপতি, দেবাশীষ সম্পাদক

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠিত ও অনুমোদিত হয়েছে। সাতক্ষীরা জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মৃণাল কান্তি রায় ও সদস্য সচিব অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল এই কমিটির অনুমোদন প্রদান করেন বলে জানা যায়। অনুমোদিত কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র হালদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেবাশীষ দাস (দেবু)। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন: সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার পাল, সহ-সভাপতি রিতন কুমার রায়, হরিকান্ত পাল, কার্তিক মন্ডল, নিমাই কুমার দাস ও অনিল মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ (ঝুনি), যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার ঘোষ ও অমিত রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাস্টার প্রদীপ কুমার পাল, সহ-সাংগঠনিক সম্পাদক জগবন্ধু নন্দী ও বাদল কুমার সরকার, কোষাধ্যক্ষ তরুণ সহ-কোষাধ্যক্ষ চয়ন কুমার কু-ু, দপ্তর সম্পাদক নির্মল মন্ডল এবং সহ-দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, প্রচার সম্পাদক আশীষ পোদ্দার, সহ-প্রচার সম্পাদক বিকাশ কুমার বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক সুকুমার ঘোষ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক বাবু শম্ভু মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম দে, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার বসু, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনন্দ মোহন রায়, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লক্ষ্মীকান্ত রায়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রশান্ত নন্দী, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বরজিত, আইন বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার পাল, সহ-আইন বিষয়ক সম্পাদক দুলাল দাস (দুলু), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিলীপ পাল, সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক উত্তম কুমার মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পঙ্কজ কুমার ঘোষ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তুফান বাশহোর (হরিজন পল্লী), অনুষ্ঠান ও ব্যবস্থাপনা সম্পাদক সুমন কুমার রায়, সহ-অনুষ্ঠান ও ব্যবস্থাপনা সম্পাদক সুফল দাস, তথ্য সংগ্রহ সম্পাদক চিত্রঞ্জন সেন, সহ-তথ্য সংগ্রহ সম্পাদক রিপন মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক আরতি রানী রায়। নবগঠিত ১০১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে কলারোয়া উপজেলায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র হালদার এবং সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু) দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই কমিটি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Ads small one

অমা নিশীথের তারা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
অমা নিশীথের তারা

জাহাঙ্গীর ফিরোজ
সূর্য ওঠে সন্ধ্যা নামে
রাত্রি হলেন ঘোর
অন্ধকারের গর্ভ চিরে
বেরিয়ে এলেন ভোর।

ভোরের সনে রাতের মনে
ভাব পিরীতি জুটলো
তিমির তোমার শাখায় শাখায়
কুসুম কুঁড়ি ফুটলো।

চন্দ্র গেলেন নির্বাসনে
লাগলো ব্যথা শরীর মনে খুব
আয় জাগরণ ঘুম-সায়রে ডুব।

 

কুলিয়ার খাসখামারে প্রবাসী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
কুলিয়ার খাসখামারে প্রবাসী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার খাসখামার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের উদ্যোগে প্রবাসীদের আগমন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বিকেলে খাসখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ১৩ জন কৃতী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

 

সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন খাসখামার স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওবাইদুল্লাহ আযমী। অনুষ্ঠানে সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণাবাদের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার সরকার এবং সহকারী শিক্ষক সাদিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুবাই প্রবাসী মো. খায়রুল ইসলাম, মালদ্বীপ প্রবাসী মো. ইউনুছ আলী, মো. রুবেল ইসলাম, মো. রবিউল ইসলাম ও মালয়েশিয়া প্রবাসী মো. তরিকুল ইসলাম। বক্তারা প্রবাসীদের মানবিক অবদানের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

দিঘির ঘাটে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
দিঘির ঘাটে

ইউসুফ রেজা
শালিখাতে দিঘির পাড়ে কাপড় কাঁচে কে
জলের ঘাটে মাছরাঙাদের সাথে নাচে মেয়ে
ময়লা ফেলে ধুচ্ছে ধুতি ধনুকবাঁকা হয়ে
কলমি লতায় প্রজাপতি দেখছে ভয়ে ভয়ে।
অবাক চোখে দেখছে এসব টেংরা ও রুই মাছে
অপর পাড়ে আরেকজোড়া বিষ্মিত চোখ আছে
উঁচু ঘরের যুবক তিনি মাছ ধরবার ছলে
মনটা থাকে অপর পাড়ে বড়শি থাকে জলে।

রুপসী মেয়ে প্রত্যেক দিন আড়ে আড়ে চায়
ভাবতে থাকে অটল যুবক মাছ কি কিছু পায়?
প্রশ্ন করে কি মাছ ধরো একটু দেখতে চাই
বললো যুবক এইমাত্র বড়শিতে খোঁট পাই।
রজকিনী কাপড় কাঁচে আর যুবককে দেখে
চন্ডীদাসের ভালোবাসার জয় হলো সেই থেকে।